প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ফ্রান্স। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপের গোলে জিতেছে তারা। সেই পেনাল্টির আগে হয়েছে একপ্রস্থ নাটক। ভিড় করে ফ্রান্সের মনঃসংযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে প্যারাগুয়ে। সেই প্রচেষ্টা কাজে লাগেনি। এমবাপে গোল করেন এবং তাতেই জয় সুনিশ্চিত হয়েছে।
দ্বিতীয়ার্ধে ডেজিরে ডুয়েকে ফাউল করেছিলেন দিয়েগো গোমেজ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সিদ্ধান্ত নিয়ে প্যারাগুয়ের খেলোয়াড়েরা প্রতিবাদ করেন। শুধু তাই নয়, উসমান দেম্বেলে বল হাতে নিয়ে পেনাল্টি স্পটে দাঁড়ানোর সময় তাঁর মনঃসংযোগ নষ্টের সব রকম চেষ্টা করা হয়। স্পটের সামনে পা দিয়ে ঘষে ঘাস তুলে দেন প্যারাগুয়ের গুস্তাভো ভেলাজকুয়েজ। রেফারি অবশ্য হলুদ কার্ড দেখাননি।
এর পরেই প্রকাশ্যে আসে এমবাপের বুদ্ধি। একদম শেষ মুহূর্তে দেম্বেলে বল তুলে দেন এমবাপের হাতে। এমবাপে বেশি ক্ষণ সময় নেননি। বল বসিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে শট নিয়ে নেন। আসলে এমবাপে জানতেন প্যারাগুয়ে এ রকম কিছু করতে পারে। তাই বুঝতে দেননি তিনিই শট মারবেন। আচমকা এমবাপে এগিয়ে আসায় প্যারাগুয়ের ফুটবলারেরা তাঁর মনোযোগ নষ্ট করার সুযোগ পাননি। এমবাপের একমাত্র গোলেই জিতেছে ফ্রান্স।
প্রি-কোয়ার্টার ফাইনালে কষ্টার্জিত জয়ের পর বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্রান্স অধিনায়ক। এমবাপে বলেছেন, বিশ্বকাপ জেতার জন্য দরকারে তিনি হাত ময়লা করতেও রাজি!
আরও পড়ুন:
-
বিশ্বকাপে ব্রাজ়িল, ইংল্যান্ডের ম্যাচ কি এগিয়ে আনা হচ্ছে? জল্পনার মাঝে উত্তর দিল ফিফা, প্রকাশ্যে আয়োজকদের পরিকল্পনা
-
এগিয়ে গিয়েও বার বার গোলহজম! কাতারের ‘দোষ’ আবার ফিরেছে আর্জেন্টিনা দলে, মেসিদের সমস্যা কি শারীরিক না মানসিক?
-
বিশ্বকাপে জয়রথ অব্যাহত মরক্কোর, ওউনাহির জোড়া গোলে কোয়ার্টারে আফ্রিকার দেশ, ভাল খেলেও তিন গোল হজম আয়োজক কানাডার
ম্যাচের পর এমবাপে বলেছেন, ‘‘দরকার হলে আমরা হাত ময়লাও করব। অনেকেই ভেবেছিলেন ফ্রান্স শুধু সুন্দর পাস দেওয়া-নেওয়া করে বা ওয়ান-টু করে আগ্রাসী ফুটবল খেলবে। ভাল ফুটবল খেলবে। আমরা কিন্তু কুৎসিত ফুটবলও খেলতে জানি। দরকার হলে আমরা কঠিন, লড়াকু ফুটবল খেলব। সে ভাবে খেলেই এই ম্যাচটা আমরা জিতেছি। এই ফুটবলটাও আমরা ওদের চেয়ে ভাল খেলেছি।’’
এমবাপে বুঝিয়ে দিয়েছেন, শারীরিক চ্যালেঞ্জ ছুড়ে ফ্রান্সকে আটকানো যাবে না। তাঁরা পরিচ্ছন্ন ফুটবলের পাশাপাশি অগোছাল শারীরিক লড়াইয়ের জন্যও তৈরি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৮:৪৩
ফ্রান্সের অন্দরে এমবাপের একনায়কতন্ত্র! সমালোচনার পর দলের অধিনায়ককে নিয়ে মুখ খুললেন কোচ দেশঁ -
১৫:৫৩
বিশ্বকাপে জোড়া বিশ্বরেকর্ড দেশঁর, এমবাপেদের জয়ে নজির গড়লেন ফ্রান্সের কোচ -
১২:২০
বিশ্বকাপে টক্কর মেসি-এমবাপের, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেন-হালান্ড, সোনার বুটের লড়াইয়ে পিছিয়ে রোনাল্ডো -
১১:২৩
মাথা ঠান্ডা রাখায় এমবাপেদের প্রশংসায় দেশঁ, প্যারাগুয়ে এবং রেফারির ভূমিকায় অসন্তুষ্ট ফ্রান্সের কোচ -
০৯:৫২
কেউ সন্তানের মায়ের কাছেই ফিরেছেন, কেউ দোকানকর্মীর প্রেমে মত্ত হয়েছেন! নজরে তারকা ফুটবলারদের প্রেমকাহিনি