বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচ এগিয়ে আনার পরিকল্পনা করেছিল ফিফা। ফলে এগিয়ে আনতে হত ব্রাজ়িল বনাম নরওয়ে ম্যাচও। শনিবার এই জল্পনার উত্তর দিল ফিফা। জানাল, দু’টি ম্যাচই হবে নির্ধারিত সময়ে।
শোনা গিয়েছিল, মেক্সিকো বনাম ইংল্যান্ড ম্যাচের আগে আবহাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এমনকি বন্যার সম্ভাবনাও ছিল। ফলে অ্যাজ়টেকা স্টেডিয়ামে হতে চলা ম্যাচ এগিয়ে আনা যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল ফিফার অন্দরে। মেক্সিকোর ম্যাচ এগোলে ব্রাজ়িলের ম্যাচও এগোতে হত। তবে ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, দু’টি ম্যাচই নির্ধারিত সময়ে শুরু হবে। ভারতীয় সময়ে রবিবার রাতে ব্রাজ়িল এবং সোমবার ভোরে মেক্সিকোর ম্যাচ রয়েছে।
শেষ ৩২-এ মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচ বজ্রপাতের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। তার আগে গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ইরাক ম্যাচ প্রথমার্ধদের পর ১৩১ মিনিট বন্ধ ছিল। তবে খেলা যে দিন, সে দিন সে ভাবে বজ্রপাতের সম্ভাবনা ছিল না বলে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছিল। তার পরেই ফিফার অন্য একটি পরিকল্পনার কথা প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
-
বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ ভয় পাইয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নদের! বিরাট অঘটন থেকে বাঁচল মেসির আর্জেন্টিনা
-
এমবাপের পুরনো পেনাল্টি শট দেখেই বাজিমাত সালাহদের, অস্ট্রেলিয়ার হারের নেপথ্যে আসল কারণ প্রকাশ্যে
-
ভোজ়িনহায় মজে মেসি! আর্জেন্টিনার জয়ের পর কাবো ভার্দের গোলকিপারকে প্রশংসায় ভরালেন লিয়ো
-
অবশেষে সিনিয়র দলে অভিষেক বৈভবের! সচিনের নজির ভেঙে দিল ১৫ বছরের ক্রিকেটার, প্রথম ম্যাচে আউট ১৪ রানে
‘দ্য অ্যাথলেটিক’-এর খবর অনুযায়ী, দর্শকদের নিরাপত্তা দিতে এবং ঝামেলা এড়াতেই ম্যাচ এগিয়ে আনতে চেয়েছিল ফিফা। ইকুয়েডরকে হারানোর পর মত্ত অবস্থায় মেক্সিকোর সমর্থকদের উৎসব চলাকালীন চার সমর্থকের মৃত্যু হয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেছেন শান্ত ভাবে উৎসব পালন করার জন্য। কিন্তু ফিফা ঝুঁকি নিতে চাইছিল না। তারা ম্যাচটি এগিয়ে আনার চেষ্টা করেছিল। তা অবশ্য হচ্ছে না। এত কম সময়ে ম্যাচের সময় পরিবর্তন করার জন্য যে প্রস্তুতি দরকার, তা সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১২:৪৪
আমাদের সূচি নাকি সহজ! শেষ ষোলোয় উঠে মুখ খুললেন স্কালোনি, আর্জেন্টিনার কোচের মুখে কাবো ভার্দের লড়াইয়ের প্রশংসা -
১১:৫৮
বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, কোন দলের কখন খেলা, মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা -
১১:০৮
আর্জেন্টিনা জিতলেও নায়ক কাবো ভার্দে, বুঝিয়ে দিলেন মেসি! দলের খেলায় একেবারেই খুশি নন লিয়ো -
০৯:০১
ষোলোতম দেশ হিসাবে বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে কলম্বিয়া, ০-১ ব্যবধানে হেরে বিদায় ঘানার -
০৬:১৪
বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ ভয় পাইয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নদের! বিরাট অঘটন থেকে বাঁচল মেসির আর্জেন্টিনা