Advertisement
E-Paper

বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, কোন দলের কখন খেলা, মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা

ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে প্রিকোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হয় বিশ্বকাপের আসল লড়াই। সেই পর্বের সূচি চূড়ান্ত হয়ে গেল শনিবার সকালে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:৫৮
Picture of Football

(বাঁ দিক থেকে) কিলিয়ান এমবাপে, লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং হ্যারি কেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-র সব খেলা শেষ। ঘানাকে হারিয়ে ১৬তম দেশ হিসাবে প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। এর পরই চূড়ান্ত হয়ে গিয়েছে বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-র সূচি। শনিবার থেকেই শুরু হচ্ছে এই পর্ব। দেখে নেওয়া যাক ১৬টি দলের কারা কবে, কাদের সঙ্গে খেলবে।

রাউন্ড অফ ১৬-র প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কানাডা এবং মরক্কো। এই ম্যাচ ভারতের সময় অনুযায়ী শনিবার, ৪ জুলাই রাত সাড়ে ১০টায়। দ্বিতীয় ম্যাচ প্যারাগুয়ে এবং ফ্রান্সের। এই ম্যাচ হবে ৫ জুলাই রাত আড়াইটেয়। অর্থাৎ শনিবার গভীর রাতে। প্রিকোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজ়িল-নরওয়ে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচ ৬ জুলাই রাত ১.৩০-এ। এর পর মাঠে নামবে ইংল্যান্ড-ইংল্যান্ড। এই ম্যাচ হবে ভারতীয় সময় অনুযায়ী ৬ জুলাই ভোর ৫.৩০-এ।

রাউন্ড অফ ৩২-র পঞ্চম ম্যাচের দুই প্রতিপক্ষ পর্তুগাল এবং স্পেন। হাইভোল্টেজ ম্যাচটি হবে ৭ জুলাই রাত সাড়ে ১২ টায়। অর্থাৎ সোমবার রাতে। এর পরের ম্যাচ আমেরিকা-বেলজিয়ামের। ৭ জুলাই ভোর ৫.৩০-এ মাঠে নামবে দু’দল। এ দিনই রাত ৯.৩০ মিনিটে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং মিশর। গ্রুপ এফ ৩২-র শেষ ম্যাচের প্রতিপক্ষ সুইৎজ়ারল্যান্ড-কলম্বিয়া। এই ম্যাচ হবে ৮ জুলাই রাত ১.৩০-এ।

আটটি ম্যাচের জয়ী আটটি দল উঠবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে প্রিকোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হয় বিশ্বকাপের আসল লড়াই।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Fixture

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy