শুক্রবার রাতে অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে তারা। মিশরের জয়ের আসল কারণ প্রকাশ্যে এসেছে ম্যাচের পর। কিলিয়ান এমবাপের পুরনো একটি পেনাল্টি দেখেই অনুপ্রেরণা পেয়েছেন মহম্মদ সালাহেরা।
মিশরের বিরুদ্ধে ম্যাচে অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক মিনিট বাকি ছিল। আচমকাই গোলকিপার প্যাট্রিক বিচকে তুলে নিয়ে ম্যাট রায়ানকে নামান অস্ট্রেলিয়ার কোচ টনি পোপোভিচ। উদ্দেশ্য ছিল রায়ানের অভিজ্ঞতা কাজে লাগানো। তা অবশ্য হয়নি। রায়ান একটি শটেও ঠিক দিকে ঝাঁপাতে পারেননি।
টাইব্রেকার শুরু হওয়ার আগে মিশরের ডাগআউটের সামনে কয়েকজন ফুটবলারকে দেখা গিয়েছিল একটি ট্যাবে চোখ রাখতে। ক্যামেরা সামনে আসার পর দেখা যায়, রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের একটি ম্যাচে এমবাপের মারা পেনাল্টি দেখছেন মিশরের ফুটবলারেরা।
আসলে ওই ম্যাচে লেভান্তের গোলকিপার ছিলেন রায়ান। তাঁকে কী ভাবে বোকা বানিয়ে এমবাপে গোল করেন, সেটাও দেখানো হচ্ছিল। এর পর মিশরের সাপোর্ট স্টাফেরা ফুটবলারদের সঙ্গে কিছু ক্ষণ আলোচনা করেন। মিশরের ফুটবলারেরা একটিও শট নষ্ট করেননি। চতুর্থ শটেই তাদের জয় নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন:
ম্যাচের পর সালাব বলেছেন, “অসাধারণ লাগছে। আমি সব সময়ে সতীর্থদের খুশি দেখতে চাই। মুহূর্তটা উপভোগ করুক ওরা। এর সঙ্গে কিছুরই তুলনা হবে না। আজ আমার জীবনের একটা সেরা দিন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১২:৪৪
আমাদের সূচি নাকি সহজ! শেষ ষোলোয় উঠে মুখ খুললেন স্কালোনি, আর্জেন্টিনার কোচের মুখে কাবো ভার্দের লড়াইয়ের প্রশংসা -
১১:৫৮
বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, কোন দলের কখন খেলা, মেসি-রোনাল্ডোদের প্রতিপক্ষ কারা -
১১:০৮
আর্জেন্টিনা জিতলেও নায়ক কাবো ভার্দে, বুঝিয়ে দিলেন মেসি! দলের খেলায় একেবারেই খুশি নন লিয়ো -
০৯:০১
ষোলোতম দেশ হিসাবে বিশ্বকাপের প্রিকোয়ার্টার ফাইনালে কলম্বিয়া, ০-১ ব্যবধানে হেরে বিদায় ঘানার -
০৬:১৪
বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ ভয় পাইয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নদের! বিরাট অঘটন থেকে বাঁচল মেসির আর্জেন্টিনা