Advertisement
E-Paper

ফালাকাটায় বিজেপি বিধায়কের উপরে হামলা, রাস্তায় ফেলে মারধর, অভিযোগ অস্বীকার করল তৃণমূল

ফালাকাটা বিধানসভা কেন্দ্রে এ বার দীপককে প্রার্থী করেছে বিজেপি। জানা গিয়েছে, মঙ্গলবার ফালাকাটার কাদম্বিনী চা-বাগানে জনসংযোগ সারতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২১:২৯
TMC accused of attack on Falakata MLA Deepak Barman

ফালাকাটার বিদায়ী বিধায়ক দীপক বর্মণ। ছবি: সংগৃহীত।

ফালাকাটায় চা-বাগানে প্রচারে গিয়েছিলেন স্থানীয় বিদায়ী বিধায়ক দীপক বর্মণ। অভিযোগ সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর উপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ বিজেপির। তাদের দাবি, তৃণমূলআশ্রিত গুন্ডাবাহিনী রয়েছে হামলার নেপথ্যে। তৃণমূল যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে।

ফালাকাটা বিধানসভা কেন্দ্রে এ বারও দীপককে প্রার্থী করেছে বিজেপি। জানা গিয়েছে, মঙ্গলবার ফালাকাটার কাদম্বিনী চা-বাগানে জনসংযোগ সারতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। অভিযোগ, আচমকাই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক জন। কিছু ক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজেপির অভিযোগ, তৃণমূলের কয়েকজন বিক্ষোভ দেখান। তার পর হঠাৎই ফালাকাটার বিধায়কের উপর হামলা চালানো হয়। দীপকের সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকেরাও পাল্টা চড়াও হন। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বাহিনী। তারা দু’পক্ষকে সরিয়ে দেয়।

Advertisement

অশান্তির ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই সব ভিডিয়োয় দেখা গেছে, দীপককে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকেরাও হামলাকারীদের দিকে ধেয়ে যাচ্ছেন। একটা সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে যেতেও দেখা যায় দীপককে। আরও একটি ভিডিয়োতে দেখা যায়, দীপক রাস্তার উপর তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলছেন। বলতে বলতে হঠাৎই রাস্তায় পড়ে যান তিনি। তাঁর সঙ্গীরা তাঁকে ধরে গাড়িতে তোলেন।

জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে দীপককে সোজা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় ফালাকাটার বিজেপি প্রার্থীর। যদিও পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে এলাকায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

তৃণমূলের ফালাকাটার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন, ‘‘কাদম্বিনী চা বাগানের এক শ্রমিক রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। বিজেপি প্রার্থী দীপক বর্মণের গাড়ি তাঁকে প্রায় পিষে দেয়৷ সেখানে বাগান শ্রমিকদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। সেই বচসা থেকে শ্রমিকেরা একজোট হয়ে পড়েন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আসলে ওঁর পায়ের তলার মাটি নেই তাই এগুলি বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছেন।’’

falakata TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy