বাইপাসের ধারে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ছবি: সংগৃহীত।
বাইপাসের ধারের হাসপাতাল থেকে অভিষেককে নিয়ে যাওয়া হল মিন্টো পার্কের এক হাসপাতালে।
অভিষেককে হাসপাতাল থেকে বার করার সময়ে মমতা জানান, ডায়মন্ড হারবারের সাংসদকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা এখান থেকে শিফ্ট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে।”
হাসপাতালের জরুরি বিভাগ থেকে হুইল চেয়ারে করে বার করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালের জরুরি বিভাগের বাইরেই সাংসদের গাড়ি অপেক্ষা করছিল। সেই গাড়িতে তোলা হয় তাঁকে। হাসপাতালের পোশাকেই ছিলেন তিনি। ডেরেক হুইল চেয়ার ঠেলে জরুরি বিভাগ থেকে বার করে আনেন তাঁকে।
মমতার পাশাপাশি তৃণমূলের অন্য নেতারাও হাসপাতালে পৌঁছে গিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় এবং সাংসদ ডেরেক ও’ব্রায়েনও পৌঁছেছেন হাসপাতালে।
বাইপাসের ধারের হাসপাতালে পৌঁছে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভিতরে প্রবেশ করে যান তিনি। মমতার সঙ্গে রয়েছেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও গিয়েছেন হাসপাতালে। এই হাসপাতালেই জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে অভিষেককে।
অভিষেককে সোনারপুর থেকে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরই মধ্যে সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, হাসপাতালের উদ্দেশেই রওনা দিয়েছেন তিনি।
হাসপাতালে পৌঁছোনোর পরে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায় অভিষেককে। হুইল চেয়ারে বসেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy