Advertisement
E-Paper

বাড়ির কাছে মৌমাছি বাসা বেঁধেছে কি? মৌচাক চিহ্নিত করার নিয়ম জেনে নিলে সতর্ক হতে পারবেন

মৌমাছি দেখা মানেই যে কাছেপিঠে মৌচাক রয়েছে, তা নয়। তাই আগে জানা দরকার মৌমাছির বাসা দেখতে কেমন, কোথায় তারা বাসা বাঁধতে পছন্দ করে এবং কোন লক্ষণগুলি দেখে বিষয়টি বোঝা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ২০:০৫
মৌমাছির বাসা চিনবেন কী ভাবে?

মৌমাছির বাসা চিনবেন কী ভাবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

খুব নীরবে বাড়ির চারপাশে বাসা বাঁধতে পারে মৌমাছি। অনেক সময়ে টেরও পাওয়া যায় না। আর তার পর বাড়তে বাড়তে আপনার বাড়িই হয়ে উঠতে পারে বিপজ্জনক। তাই সতর্ক হওয়া উচিত আগে থেকেই। মৌমাছি দেখা মানেই যে কাছেপিঠে মৌচাক রয়েছে, তা নয়। তাই আগে জানা দরকার মৌমাছির বাসা দেখতে কেমন, কোথায় তারা বাসা বাঁধতে পছন্দ করে এবং কোন লক্ষণগুলি দেখে বিষয়টি বোঝা যায়। সেই মতো পদক্ষেপ করা উচিত।

চাক কেমন দেখতে হয়?

মৌমাছির বাসার সবচেয়ে পরিচিত রূপটি হল মোম দিয়ে তৈরি চাক। তার ভিতরে ষড়ভুজাকৃতির অসংখ্য ছোট ছোট কুঠুরি তৈরি করে মৌমাছিরা। এই কুঠুরিগুলিতেই মধু, পরাগ এবং শিশু মৌমাছিদের রাখা হয়। নতুন চাক সাধারণত হালকা হলুদ বা সাদা রঙের হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা গাঢ় বাদামি রংও ধারণ করতে পারে। এই সমস্ত কুঠুরির ভিন্ন ভিন্ন কাজ থাকে। কোনওটিতে থাকে মধু, কোনওটিতে থাকে পরাগ, কোনটিতে আবার মৌমাছিরা সন্তানপ্রসব করে। কিন্তু সেই বাসা সব সময়ে দৃশ্যমান হয় না বাইরে থেকে। বাড়ির দেওয়ালের ফাঁকে বা ছাদের কার্নিশের কোনায় লুকিয়ে থাকে সেগুলি। কেবল মৌমাছির আনাগোনা লক্ষ করা যায়। অনেকের ধারণা, মৌচাক মানেই গাছের ডালে ঝুলে থাকা বড় চাক। আদপে কিন্তু মধুমক্ষিকা বেশির ভাগ সময়ে আড়ালে, নিরাপদে বাসা বাঁধতে পছন্দ করে। ফলে চাকটি বাইরে থেকে দেখা না-ও যেতে পারে।

তা হলে কী ভাবে বুঝবেন বাড়ির কাছে মৌচাক আছে?

ঘন ঘন আনাগোনা: যদি দেখেন, একটি ছোট গর্ত, ফাটল বা দেওয়ালের কোনও নির্দিষ্ট অংশ দিয়ে নিয়মিত, ঘন ঘন মৌমাছি যাতায়াত করছে, তা হলে সেখানে বাসা থাকার সম্ভাবনা রয়েছে।

শব্দ: মৌমাছির ডানার শব্দ কানে এলে সতর্ক হতে হবে। দেওয়ালের ভিতর বা ছাদের কাছ থেকে ক্রমাগত ভনভন শব্দ এলে সেটিও গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। বড় বাসা তৈরি হলে সেই শব্দ কখনও কখনও ঘরের ভিতর থেকেও শোনা যায়।

মোমের কাঠামো: কোনও ফাটল, জানালার কোণ বা ছাদের ধার থেকে যদি মোমের মতো কাঠামো বেরিয়ে থাকতে দেখা যায়, তা হলে সেখানে মৌচাক থাকতে পারে।

মধুর দাগ: বড় মৌচাক থেকে কখনও কখনও মধু চুঁইয়ে পড়তে পারে। আর তার ফলে দেওয়াল বা ছাদে আঠালো দাগ তৈরি হতে পারে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

মৌচাক দেখলে কী করবেন প্রাথমিক ভাবে?

· কখনওই ঢিল বা পাথর ছুড়বেন না।

· নিজের সুরক্ষার জন্য দূরে থাকুন।

· মৌমাছির আনাগোনার পথ আটকাবেন না।

· মৌচাক ভাঙার চেষ্টা করবেন না, বরং পেশাদারদের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করতে হবে, যাতে মৌমাছিরাও আঘাত না পায়, আপনারও ক্ষতি না হয়।

Honey bee home tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy