রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশের সংবিধান বিরোধী মন্তব্য করার অভিযোগে সম্প্রতি হাই কোর্টে দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে। একটি মামলা দায়ের করেছেন কলকাতার বাসিন্দা সৌম্য মণ্ডল। তাঁর অভিযোগ, ৩ মার্চ ভবানীপুরের এক সভা থেকে শুভেন্দু ভারতের সংবিধান অমান্য করে একটি মন্তব্য করেছেন। উস্কানিমূলক সেই মন্ত্যব্যের জেরে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলেও দাবি করেছেন জনস্বার্থ মামলাকারী। সৌম্যর দাবি, সাংবিধানিক পদে থেকে, রাজ্যের বিধায়ক ও বিরোধী দলনেতা হয়ে সংবিধান বিরোধী মন্তব্য করা যায় না। সে-ক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনে কমিশন শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিল করুক বলে মামলায় আর্জি জানিয়েছেন সৌম্য। এ ছাড়াও মামলায় সৌম্যর আবেদন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে তদন্তের নির্দেশ দিক কোর্ট।
আর একটি মামলা হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সৈনিক সুর দায়ের করেন। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর সংবিধান-বিরোধী মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। সেই মন্তব্যের ভিডিয়ো প্রমাণ থাকা সত্ত্বেও আইনানুগ কোনও পদক্ষেপ না হওয়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে মামলা করেছেন সৈনিক। তাঁর আর্জি, অবিলম্বে শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে এফআইআর রুজু করে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিক কোর্ট। মামলাকারীদের দাবি, সংবিধানের মূল ভিত্তি ‘ধর্মনিরপেক্ষতা’-র বিরুদ্ধে মন্তব্য করেছেন শুভেন্দু। কোর্টের খবর, চলতি সপ্তাহে মামলাগুলির শুনানি হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)