অভিনয়জীবনের যেন দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন অভিনেতা ববি দেওল। একের পর এক হিট। ‘অ্যানিম্যাল’ ছবিতে ববির চরিত্র নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। ‘বান্দর’ ছবি মুক্তির পরে ভালবাসা আরও দ্বিগুণ হয়েছে। পরিবারের সবাইও খুশি এই সাফল্যে। নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ববির মা প্রকাশ কৌর।
মায়ের আদরের ববি ছবি: ইনস্টাগ্রাম।
ছবিমুক্তির পরেই ফ্রেমবন্দি এক পারিবারিক মুহূর্ত। সেই ছবি ভাগ করে নিয়েছেন ববির দাদা সানি দেওল। যে ছবিতে দেখা যাচ্ছে, ভাই ববিকে স্নেহভরা চুম্বনে ভরাচ্ছেন মা প্রকাশ। অভিনেতাও ছোট শিশুর মতো মায়ের কোলে মুখ গুঁজেছেন।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ নিজেকে মিডিয়ার আলো থেকে দূরে রেখেছেন। ফলে এই ছবি অনুরাগীদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। ছবিতে সানি ভাইয়ের সাফল্যে গর্ব প্রকাশ করে লিখেছেন, “খুব খুশি হয়েছি, বব। তোমাকে ভালবাসি।” এ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ‘বান্দর’ নিয়ে প্রকাশিত একাধিক প্রশংসাসূচক রিভিউ শেয়ার করে লেখেন, “তোমার অভিনয়ের প্রশংসা সবাই করছে। কিন্তু মায়ের চেয়ে বেশি গর্বিত আর কেউ নয়। ভালবাসি, বব।”