Advertisement
E-Paper

Bengal Polls: মোদীর সভা ফেরত বিজেপি নেতাকে গুলি হাঁসখালিতে, পদ্মের অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ, নিত্যানন্দকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টাও করা হয় বলে দাবি বিজেপি-র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৩:২৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি-র এক নেতাকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালিতকে। যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপি-র অভিযোগ, শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিয়েছিলেন রানাঘাট হাঁসখালি থানার মামজোয়ান এলাকার বুথ সভাপতি নিত্যানন্দ সরকার। অভিযোগ, বাড়ি ফেরার পথে নিত্যানন্দকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তাদের বক্তব্য, এটা বিজেপি-র গোষ্ঠী কোন্দলের ফল, কিংবা এর পিছনে পারিবারিক কোনও বিবাদ থাকতে পারে। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নিত্যানন্দ। দায়ের হয়েছে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

BJP TMC Narendra Modi Hanskhali West Bengal Assembly Election 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy