Advertisement
E-Paper

Bengal Polls: মেদিনীপুরে রোড শো অমিতের, আঁটোসাঁটো নিরাপত্তা, জোরকদমে চলছে প্রস্তুতি

মঙ্গলবার মেদিনীপুরে রোড শো শুরু হওয়ার কথা বিকেল ৩টে থেকে। সেই কথা মাথায় রেখে রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১২:০৬
অমিত শাহের রোড শো-এর জন্য রাস্তায় ব্যারিকেড, আলপনা।

অমিত শাহের রোড শো-এর জন্য রাস্তায় ব্যারিকেড, আলপনা। —নিজস্ব চিত্র

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। মাঝে আর ৩ দিন। ভোটের দোরগোড়ায় মঙ্গলবার মেদিনীপুর শহরে রোড শো-এ যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরের কেরানিতলা থেকে গোলকুয়াচক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় শোভাযাত্রা করে যাবেন অমিত।

গত ১৪ মার্চ খড়্গপুরে রোড শো-র দিন দেরি হয়ে যাওয়ায় অন্ধকার নেমে এসেছিল। মঙ্গলবার মেদিনীপুরে রোড শো শুরু হওয়ার কথা বিকেল ৩টে থেকে। খড়্গপুরের সম্ভাবনার কথা মাথায় রেখে মেদিনীপুরের রোড শো-তে রাস্তার দু’পাশে প্রচুর আলোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রোড শো-র মাঝেই ৭-৮টি জায়গায় বন্দোবস্ত করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিরাপত্তা আঁটোসাঁটো করতে রাস্তার দু’পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যারিকেড। রাস্তায় সর্বত্র মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি প্রহরা।

অন্যদিকে, প্রায় একই সময়ে জেপি নড্ডার রোড শো রয়েছে ঘাটালে। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ঘাটালেও।

BJP midnapore Amit Shah Road Show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy