Advertisement
E-Paper

হিংসা ছেড়েছে হিংস্র শ্বাপদ! গোয়ালে জ্যান্ত ‘খাবার’দের ছুঁয়েও দেখল না চিতাবাঘ, ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া

গোয়ালের ভিতর বসে রয়েছে চিতাবাঘ। পাশেই বাঁধা রয়েছে গরু-মহিষ। কিন্তু সে সব দিকে নজর নেই হিংস্র চারপেয়ের। সে চুপচাপ গুটিসুটি মেরে বসে রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:৪৭
leopard

ছবি: এআই সহায়তায় তৈরি।

আশপাশে গহীন অরণ্য থাকলে লোকালয়ে প্রায়শই বন্যপ্রাণীদের হানা পড়তে দেখা যায়। এতে গৃহপালিত পশু এবং মানুষের প্রাণহানিও হয়। বিশেষ করে সেই বন্যপ্রাণী যখন বাঘ বা সিংহ হয়, তখন তো কথাই নেই। উত্তরাখণ্ডের চম্পাওয়াতিতে লোকালয়ে ঢুকে পড়ল এক চিতাবাঘ। সেখানেই ক্ষান্ত দিল না। এর পর সে ঢুকে পড়ল গোয়ালে। কিন্তু তার পর যা করল তা দেখে অবাক হলেন স্থানীয়েরা। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার লোহাঘাট ব্লকের মানাধুঙ্গা এলাকার খিলপিট গ্রামে ঘটেছে। গোয়ালের বাইরে গ্রামের লোকজনের ভিড় দেখেও চিতাবাঘটি প্রথমে চুপচাপ শুয়েই থাকে। কিন্তু বন দফতরকে খবর দেওয়ার আগেই সে সুযোগ বুঝে লেজ গুটিয়ে পালিয়েও যায়। বাঘটি কাউকে কোনও আঘাত হানেনি বলে জানতে পারা গিয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোয়ালের ভিতর বসে রয়েছে চিতাবাঘ। পাশেই বাঁধা রয়েছে গরু-মহিষ। কিন্তু সে সব দিকে নজর নেই হিংস্র চারপেয়ের। সে চুপচাপ গুটিসুটি মেরে বসে রয়েছে। আলো নিয়ে দেখা হলে সে দিকে জুলুজুলু চোখে চাইছে। কিন্তু কারও দিকে তেড়ে আসছে না। চিতাবাঘটির সামনেই একটি মহিষকে হেঁটে বেড়াতে দেখা গেল। কিন্তু সেটিকেও আক্রমণ করল না চিতাবাঘটি। সে চুপচাপ বসেই রইল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘কুমায়নজাগরণ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৩০ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। চিতাবাঘের কাণ্ড দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটি মনে হয় তৃণভোজী চিতাবাঘ।’’

Viral Video Viral Story Leopard Uttarakhand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy