Advertisement
E-Paper

বহু দিনের অপূর্ণ ইচ্ছাপূরণ নাতনির হাত ধরে, বহু প্রতিকূলতা পেরিয়ে অশীতিপর দম্পতি গেলেন ‘স্বপ্নের দেশে’!

অনেক সময় দেখা যায়, নিজেরা ইচ্ছাপূরণ করতে ব্যর্থ হলেও পরবর্তী প্রজন্মের সুবাদে তা পূরণ হয়। তেমনটাই হল এক বৃদ্ধ কপোত-কপোতীর সঙ্গে। আদরের ঠাকুরদা-ঠাকুরমাকে লন্ডন ঘোরাতে নিয়ে গেলেন নাতনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৮:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিদেশভ্রমণের স্বপ্ন কমবেশি সকল মানুষেরই থাকে। কিন্তু সে স্বপ্ন সকলে সত্যি করতে পারেন না। তবে অনেক সময় দেখা যায়, নিজেরা ইচ্ছাপূরণ করতে ব্যর্থ হলেও পরবর্তী প্রজন্মের সুবাদে তা পূরণ হয়। তেমনটাই হল এক বৃদ্ধ কপোত-কপোতীর সঙ্গে। আদরের ঠাকুরদা-ঠাকুরমাকে লন্ডন ঘোরাতে নিয়ে গেলেন নাতনি। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়ো অনুসারে, তরুণী দিল্লির বাসিন্দা। তাঁর হাত ধরেই ঠাকুরদা-ঠাকুরমার জীবনে প্রথম বার বিদেশের মাটিতে পা দেওয়া হল। ভিডিয়োর ক্যাপশনে তরুণী জানিয়েছেন যে তাঁর ঠাকুরমার বয়স ৮০ এবং দাদুর বয়স ৯০। এই বয়সে এসে তাঁরা নাতনির জন্য লন্ডন ঘুরে দেখতে পারলেন। সেই ঘটনার শুরু থেকে শেষ, সবটাই ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে ‘ড্যাজ়লিংটুথফেয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন তিনি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিসা অফিসে তরুণীর সঙ্গে বসে রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা। কিন্তু তাঁদের ভিসার আবেদন অজ্ঞাত কারণে প্রথমে বাতিল হয়ে যায়। কিন্তু তরুণী হার মানেননি। তরুণী পুনরায় ঠাকুরদা-ঠাকুরমার ভিসার জন্য দরখাস্ত করেন। এ বার আর তাঁদের দুঃখ নিয়ে ফিরে আসতে হয় না। ভিসার আবেদন মঞ্জুর হয় এবং তাঁরা ভিসা পেয়ে যান। এর পরই বৃদ্ধ-বৃদ্ধাকে ব্যাগ গোছাতে দেখা যায়। তার পরের দৃশ্যে দেখা যায় যে গাড়ি করে তাঁরা বিমানবন্দরের পথে রওনা দিচ্ছেন। বিমানবন্দরে পৌঁছে নাতনির সঙ্গে কিছু ছবি তুলে নেন বৃদ্ধ দম্পতি। তার পর জীবনে প্রথম বারের জন্য প্লেনে চাপেন। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি করেছেন আদরের নাতনি। ভিডিয়োর শেষে দেখা যায় বৃদ্ধ দম্পতির নাতনির সঙ্গে লন্ডন ঘোরার দৃশ্য। মন ছুঁয়ে যাওয়া এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

ভিডিয়োটি ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে। লাইক-এর ঝড় উঠেছে। নানা মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘খুবই মিষ্টি একটি ভিডিয়ো।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সব মানুষ ঠাকুরদা-ঠাকুরমার মুখে হাসি ফোটানোর সুযোগ পান না। ভগবান তোমার মঙ্গল করুন।’’

Viral Video Viral Story Instagram Reel Instagram Video Instagram Viral

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy