Advertisement
E-Paper

বাঁদরের ‘হ্যাপি আওয়ার’! সৈকতে বসে বিয়ারের বোতলে চুমুক কপিবাহিনীর, ভাইরাল ভিডিয়োয় উদ্বেগ, নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপের কুটা সমুদ্রসৈকত সংলগ্ন পাথুরে এলাকায় বসে রয়েছে দু’টি বাঁদর। হাতে বিয়ারের বোতল আঁকড়ে ধরে রেখেছে তারা। মাঝেমধ্যে সেই বোতল থেকে পানীয়তে চুমুকও দিচ্ছে। আনন্দ করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:০৫
Video shows monkeys drinking something from beer bottle, sparks debate in internet

ছবি: এক্স থেকে নেওয়া।

বাঁদরের ‘হ্যাপি আওয়ার’। সমুদ্রসৈকতে বসে বোতলে চুমুক দিয়ে বিয়ার পান করতে দেখা গেল একাধিক বাঁদরকে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপের কুটা সমুদ্রসৈকতের কাছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে কুটা সমুদ্রসৈকত সংলগ্ন পাথুরে এলাকায় বসে রয়েছে দু’টি বাঁদর। হাতে বিয়ারের বোতল আঁকড়ে ধরে রেখেছে তারা। মাঝেমধ্যে সেই বোতল থেকে পানীয়তে চুমুকও দিচ্ছে। আনন্দ করছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্রটিতে ভ্রমণের সময় পর্যটক ক্লেয়ার হ্যানসেন ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেন। পরে সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’ শেয়ার করেছে ভিডিয়োটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও বোতলগুলির ভেতরে তখনও অ্যালকোহল ছিল না কি কেবল সামান্য তরল অবশিষ্ট ছিল, তা জানা যায়নি। বাঁদরগুলি কী ভাবে বোতলগুলি পেল, সে বিষয়েও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। বিভিন্ন সমাজমাধ্যমে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বিনোদনের পরিবর্তে প্রাণীগুলোর কল্যাণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এই ঘটনাটি পর্যটনকেন্দ্রে বর্জ্যের প্রভাব বন্যপ্রাণীর উপর কী ভাবে পড়ে, তা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অনেকের কাছে বিষয়টি হয়তো মজার মনে হতে পারে, কিন্তু আসলে তা মোটেও নয়। হাতের কাছে যা-ই পায়, তা-ই খেয়ে বা পান করে ফেলার প্রবণতা প্রাণীদের মধ্যে থাকে এবং এতে তারা ঝুঁকির মুখে পড়ে। এ জন্যই অনুরোধ করছি যত্রতত্র বর্জ্য পদার্থ ফেলা বন্ধ করুন।’’

Viral Video Beer Indonesia monkey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy