Advertisement
E-Paper

তরুণী গ্রাহকের মুখে হাসি ফোটাতে ঝুঁকি নিলেন প্যারাগ্লাইডার, মাঝ-আকাশে ঘটালেন অদ্ভুত কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

অ্যাডভেঞ্চার স্পোর্টসের কর্তৃপক্ষদের উপর থাকে নিজের সঙ্গে অপর মানুষটিরও প্রাণের দায়ভার। কিন্তু সে সবের তোয়াক্কা না করেই প্যারাগ্লাইডিংয়ে সাহায্যকারী তরুণ ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১০:২৩
para gliding

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রোমাঞ্চের নেশায় মানুষ নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়ে থাকেন। প্যারাগ্লাইডিং তার মধ্যে অন্যতম। এই খেলা যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তা বলাই বাহুল্য। কর্তৃপক্ষদের উপর থাকে নিজের সঙ্গে অপর মানুষটিরও প্রাণের দায়ভার। কিন্তু সে সবের তোয়াক্কা না করেই প্যারাগ্লাইডিংয়ে সাহায্যকারী তরুণ ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। তা দেখে অবাক হল নেটমাধ্যম। কেউ তরুণের কাণ্ডকে মিষ্টি বললেন, অনেকে আবার নিন্দা করলেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে, তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যগগনে ‘ভেসে’ বেড়াচ্ছেন এক তরুণ এবং তরুণী। তরুণের তত্ত্বাবধানে প্যারাগ্লাইডিং করছেন সেই তরুণী। ওড়ার মাঝেই তরুণ প্যারাগ্লাইডার ঘটিয়ে বসলেন এক অবাক কাণ্ড। গাছের উপর থেকে যাওয়ার সময় হাত বাড়িয়ে সেখান থেকে একটা পাতা ছিঁড়লেন সেই তরুণ। তার পর তা তরুণী গ্রাহককে দিয়ে বললেন এখানে তো ফুল পাওয়া যাবে না, তাই তাঁকে পাতাই উপহার হিসাবে দিলেন তরুণ। তা দেখে তরুণী অত্যন্ত আপ্লুত হলেন। মুখে চওড়া হাসি এঁকে তরুণকে ধন্যবাদ জানালেন। তরুণীকে দেখে মনে হল তিনি বেশ মজাই পেয়েছেন। প্যারাগ্লাইডিং করতে করতে পাখির মতন হাত মেলে ওড়ার ভঙ্গিমাও করতে লাগলেন তরুণী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘স্যাফরনচার্জেস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ছয় লক্ষ নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। এক হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। মাঝ-আকাশে তরুণের পাতা ছিঁড়তে যাওয়ার বিষয়টিকে একদল নেটাগরিক অসুরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন।

Viral Video Viral Story Paragliding

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy