Advertisement
E-Paper

দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবারের মতো দুর্যোগের ছবি দেখা যাবে না কলকাতা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৯:৪৯
What will the weather be like in West Bengal on Wednesday

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঘণ্টাখানেকের ঝড়-বৃষ্টিতে মঙ্গলবার লন্ডভন্ড হয়েছিল কলকাতা। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবিও একই। গাছ ভেঙেছে, দেওয়াল পড়েছে, বাজ পড়ে মৃত্যুও ঘটেছে। তবে বুধবার কলকাতায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার শহরে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝ়োড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবারের মতো দুর্যোগের ছবি বুধবার দেখা যাবে না কলকাতায়। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— এই সাত জেলায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে এই জেলাগুলির কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা কম। উত্তরের সব জেলাতেই ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) চলবে আগামী সোমবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

বুধবার কলকাতার আকাশ মোটের উপর মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম।

Weather Today Weather Forecast

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy