Advertisement
E-Paper

পরিত্যক্ত ভারতীয় ট্রেনের ভিডিয়ো দেখিয়ে ভাইরাল হওয়ার শখ! পাক ভ্লগারের কপালে জুটল ঠাট্টা ও উপহাস

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানে পার্ক করা একটি ভারতীয় রেলের লাগেজ কামরার গার্ডের কামরায় চুপি চুপি ঢুকে পড়েছেন এক পাকিস্তানি ভ্লগার। পরিত্যক্ত ট্রেনটির ভিতরের যন্ত্রপাতি ও কামরার সব কিছু দেখাতে শুরু করেন তিনি। তাঁকে দেখে মনে হয় যেন তিনি কোনও গুপ্তধন খুঁজে পেয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৯:১১

ছবি: সংগৃহীত।

ভারতীয় ট্রেন কেমন দেখতে হয় সমাজমাধ্যমে তা দেখানোর চেষ্টা করে হাস্যাস্পদ হলেন পাকিস্তানের এক তরুণ। পাকিস্তানের কোনও একটি স্থানে দাঁড় করানো একটি ভারতীয় ট্রেন দেখে এক পাকিস্তানি ব্যক্তি সেটির একটি ভিডিয়ো করতে শুরু করেন। পুরনো ধাঁচের সেই ট্রেনের সুযোগ-সুবিধাগুলো দেখানোর জন্য তার ভিতরে ঢুকে পড়ে ভিডিয়ো তৈরি করতে শুরু করেন তিনি। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নেটাগরিকদের অনেকেই ওই পাকিস্তানি ব্যক্তিকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পাকিস্তানি ভ্লগার তরুণের নিজের দেশে একটি ভারতীয় ট্রেনের উপর নজর পড়ে। তাঁকে দেখে মনে হয় যেন তিনি কোনও গুপ্তধন খুঁজে পেয়েছেন। স্বাভাবিক ভাবেই, ভারতীয় ট্রেনের মান পাকিস্তানের ট্রেনের চেয়ে অনেক উন্নত। ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানে পার্ক করা একটি ভারতীয় রেলের লাগেজ কামরার গার্ডের কামরায় চুপি চুপি ঢুকে পড়েন এবং ভেতরের সব কিছু দেখাতে শুরু করেন। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “পাকিস্তানের বন্ধু ভারতীয় ট্রেনে!”

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘এক্সপ্লোরউইথকামি৫’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সেটি নিয়ে উপহাসের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। মন্তব্য বিভাগে নেটমাধ্যম ব্যবহারকারীরা পাকিস্তানি ভ্লগারকে নিয়ে ঠাট্টা-মশকরা যেন থামাতেই পারছেন না। এক নেটমাধ্যম ব্যবহারকারী তাঁকে ট্রেনটি বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, ‘‘ভাই, এই ট্রেনটা বিক্রি করে দিন; পাকিস্তানের অর্ধেক মানুষ ধনী হয়ে যাবেন।’’ আর এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আপনার দেশকে এই ট্রেনটা ভিক্ষা হিসাবে দিয়েছি। উপভোগ করুন।’’ তৃতীয় জনের মন্তব্য ‘‘আমাদের বন্দে ভারত আছে। আপনারা এই ট্রেন দেখেই খুশি থাকুন।’’

সমাজমাধ্যমে কেউ কেউ আবার লিখেছেন, পাকিস্তানে ভারতীয় রেলের একটি ট্রেনের বগি খুঁজে পাওয়ার ঘটনাটি অনেককে অবাক করতে পারে। তবে, ২০১৯ সালের আগে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু ৩৭০ ধারা বাতিলের পর নিরাপত্তাজনিত কারণে ভারত ২০১৯ সালে তা স্থগিত করে। সুতরাং, পাকিস্তানে ভারতীয় রেলের কোনও বগি থেকে যাওয়াটা অসম্ভব নয়।

Pakistan Indian Rail Vlogger

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy