Advertisement
E-Paper

‘সাঁতরে’ ঝিলম পেরোল এসইউভি! স্টান্টের জন্য প্রাণের ঝুঁকি, ভিডিয়ো দেখে বাহবার বদলে জুটল সমালোচনা

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর ধার থেকে কিছুটা দূরে স্রোতের মধ্যে দিয়ে একটি সাদা রঙের গাড়ি ধীরে ধীরে চালিয়ে আসছেন এক তরুণ। গাড়িটি যখন নদীর স্রোতের মধ্যে দিয়ে এগিয়ে আসছে, তখন ঝিলমের পারে থাকা বহু দর্শক পাশে পাশে ছুটে আসছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৪:১৫

ছবি: সংগৃহীত।

রাস্তায় গাড়ি চালিয়ে তেমন মজা নেই। সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় সড়ক ছেড়ে সটান নদীতে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিলেন এক চালক। কাশ্মীরে গিয়ে ঝিলম নদীতে গাড়ি চালানোর মতো দুঃসাহসিক কাজ করে দেখালেন এক পর্যটক। একটি এসইউভি নিয়ে নেমে পড়লেন খরস্রোতা নদীতেই। সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না আশপাশে থাকা মানুষজন। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর ধার থেকে কিছুটা দূরে নদীর স্রোতের মধ্যে দিয়ে একটি সাদা রঙের গাড়ি ধীরে ধীরে চালিয়ে আসছেন এক তরুণ। গাড়িটি যখন নদীর স্রোতের মধ্যে দিয়ে এগিয়ে আসছে, তখন ঝিলমের পারে থাকা বহু দর্শক পাশে পাশে ছুটে আসছেন। অনেকেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে থাকেন। প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তেমন কোনও অসুবিধা ছাড়াই ঝিলম পার হয়ে নিরাপদে জল থেকে উঠে আসে গাড়িটি। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। এক্স হ্যান্ডলে ‘আইযশগুপ্তা২১’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘কয়েক সেকেন্ডের মনোযোগ আকর্ষণের জন্য একটি গাড়ি ঝিলম নদীতে চালিয়ে দেওয়া। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, পরিকাঠামোর চেয়ে নাগরিকবোধের অভাব কত বড় সমস্যা। আমরা সবকিছুর জন্য কর্তৃপক্ষকে দোষারোপ করি। কিন্তু দায়িত্ববোধ নিজেদের থেকেই শুরু হয়।’’

ভিডিয়োটি দেখার পর নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। কোনও দুর্ঘটনা না ঘটলেও স্টান্টের ভিডিয়োটি বিতর্কের জন্ম দিয়েছে। লাইক ও কমেন্টের জন্য এমন একটি স্টান্ট করা আদৌ প্রয়োজনীয় ছিল কি না তা নিয়ে সমালোচনা করেছেন নেটাগরিকরা। কেউ আবার বলছেন, “এই ধরনের নির্বোধদের যদি জেলে পোরার মতো শাস্তি দেওয়া হয়, তা হলে অন্যরা তাঁদের অনুকরণ করার সাহস পাবেন না।’’

Kashmir Stunt reel video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy