Advertisement
E-Paper

দুধ খাওয়াতেই বেগনি হল শিশুর শরীর, সঙ্গে প্রবল শ্বাসকষ্ট, হাসপাতালে নিয়ে যেতেই ফাঁস হল আসল রহস্য!

কৌটোর ফরমুলা দুধে জলের বদলে অন্য এক উপাদান মেশাতেই বিষক্রিয়া হয়ে যায় একরত্তির শরীরে। শিশুটির শরীর বেগনি ও মুখ নীল হয়ে গেলে এবং শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৫:৪৩

—প্রতীকী ছবি।

দুধ খাওয়ার পরই শিশুর দেহের রং গেল পাল্টে। সারা শরীর ও মুখের স্বাভাবিক রং বদলে হয়ে গেল বেগনি। শ্বাসকষ্টে ভুগতে শুরু করে তিন মাস বয়সি শিশুটি। তড়িঘড়ি আইসিউয়ে ভর্তি করার পর উদ্ঘাটিত হল আসল রহস্য। বাবা-মায়ের নির্বুদ্ধিতার ফল ভুগতে হল শিশুটিকে। কারণ কৌটোর ফরমুলা দুধে জলের বদলে অন্য এক উপাদান মেশাতেই বিষক্রিয়া হয়ে যায় একরত্তির শরীরে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চিনে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে , শিশুটির শরীর বেগনি ও মুখ নীল হয়ে গেলে এবং শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে দ্রুত দক্ষিণ গুয়াংডং প্রদেশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানতে পারেন শিশুটির ফরমুলা দুধটি জলের বদলে সেদ্ধ সব্জির রস দিয়ে তৈরি করা হয়েছিল। শিশুটি দুধ খাওয়ার কিছু ক্ষণ পরেই শরীরে লক্ষণগুলি দেখা দেয়। শিশুটির মা-বাবার দাবি, দুধের সঙ্গে জলের পরিবর্তে সব্জির রস মিশিয়েছিলেন তাঁরা। কারণ তাঁদের বিশ্বাস ছিল যে এই রস সাধারণ জলের চেয়ে বেশি পুষ্টিকর। শিশুটিকে পরীক্ষা করার পর চিকিৎসকেরা নাইট্রাইট বিষক্রিয়া শনাক্ত করেন।

চিকিৎসকেরা ব্যাখ্যা করেছেন যে, সব্জি দীর্ঘ ক্ষণ ধরে সেদ্ধ করলে যে রস উৎপন্ন হয়, তাতে প্রচুর পরিমাণে নাইট্রাইট থাকে। তাঁরা বলেছেন যে, বাবা-মায়েরা যদি এই রস দিয়ে শিশুর ফরমুলা দুধ তৈরি করেন, তবে তা শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। দু’দিন হাসপাতালে চিকিৎসা করার পর জুনের মাঝামাঝি সময় ছেড়ে দেওয়া হয় শিশুটিকে।

Baby Food China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy