Advertisement
E-Paper

Bengal Election: খড়দহে বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা এলাকায়

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু করেছে তারা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই জানা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ১৭:৩৬

নিজস্ব চিত্র।

বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দহে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির। জোড়াফুল শিবির অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপি-র অভিযোগ, শুক্রবার গভীর রাতে খড়দহ বিধানসভার বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় তৃণমূলের প্রায় ১৫ জনের একটি দুষ্কৃতী দল এসে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। বোমার আঘাতে বাড়ির ক্ষতি হয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে।

গেরুয়া শিবিরের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের দাবি, এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। এই ঘটনার সঙ্গে তাদের কেউ যুক্ত নয়।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু করেছে তারা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই জানা হয়েছে।

BJP TMC West Bengal Assembly Election 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy