Advertisement
E-Paper

Bengal Polls: নজরে তারকা: মন্দিরে পুজো দিয়ে বুথে বুথে ঘুরছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন

ভোট প্রক্রিয়ায় নজর রাখতে ঘুরছেন জুন। যান মাতালডাঙার বুথে। খতিয়ে দেখেন নিরাপত্তা পরিস্থিতি। আপাতত নির্বিঘ্নে ভোটগ্রহণ, জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৮:৫৯
ভোট প্রক্রিয়া দেখতে জুন।

ভোট প্রক্রিয়া দেখতে জুন। নিজস্ব চিত্র

সকাল থেকেই ভোটের ময়দানে নেমে পড়লেন মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে ৩০ আসনে। এর মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্রও। সকাল থেকে এই কেন্দ্রের ভোট মোটামুটি শান্তিপূর্ণ। সেখানেই ভোট প্রক্রিয়ায় নজর রাখতে সকালে বেরিয়ে পড়েন জুন। প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর গুড়গুড়িতলার ভোট কেন্দ্রে যান জুন মালিয়া। সেখানে খতিয়ে দেখেন নিরাপত্তা পরিস্থিতি।

জুনকে বহিরাগত প্রার্থী বলে তোপ দেগেছিল বিজেপি। জুন বলেছিলেন, তাঁর সঙ্গে মেদিনীপুরের যোগ অনেক দিনের। মহিষাদল রাজবাড়ির মেয়ে তিনি। সেই কারণেই তাঁকে মেদিনীপুরে বহিরাগত প্রার্থী বলার মানে হয় না।

মন্দিরে পুজো দেওয়ার পর তিনি যান মাতালডাঙার বুথেও। সেখানে তিনি সাংবাদিকদের জানান, ‘‘আপাতত ভোট প্রক্রিয়া নির্বিঘ্নেই চলছে। কোথাও তেমন বড় কোনও অশান্তির খবর নেই। আমায় বুথে দেখলে আমার ভোটাররা উৎসাহিত হবেন। সেই কারণেই সকাল থেকে বেরিয়েছি। সাধারণ মানুষের উপর আমার আস্থা আছে।’’

TMC West Bengal Assembly Election 2021 June Malia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy