E-Paper

ফুটপাত ফাঁকা থাকা জরুরি, মত আইআইটি-র

পথ নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার নিউ টাউনের ক্যাম্পাসে বৈঠক করেন আইআইটি কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ০৮:০৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে পথচারীদের জন্য ফুটপাত থাকা বাধ্যতামূলক। নির্দিষ্ট ফুটপাত দিয়ে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার। সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। একই মত রাজ্যের পথ নিরাপত্তা নিয়ে কাজ করা খড়্গপুর আইআইটি-র। তারা মনে করছে, ই এম বাইপাস কিংবা অন্যান্য জাতীয় সড়কে ফুটপাত এবং চৌমাথাগুলিতে উপযুক্ত সিগন্যাল থাকা জরুরি। কারণ, পথ দুর্ঘটনার কবলে সবচেয়ে বেশি পড়েন পথচারী ও দু’চাকার যানের চালকেরা।

পথ নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার নিউ টাউনের ক্যাম্পাসে বৈঠক করেন আইআইটি কর্তৃপক্ষ। সেখানে পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব পাপিয়া ঘোষ স্পষ্ট জানান, বর্তমান সরকার ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযুক্ত করার লক্ষ্যে বদ্ধপরিকর।

পরে প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভার্গব মৈত্র জানান, কেন্দ্রের ২০২৪ সালের রিপোর্ট বলছে, সারা দেশে পথ দুর্ঘটনায় ১ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এই রাজ্যে সেই সংখ্যা সাড়ে ছ’হাজারেরও বেশি। যাঁদের ৭০ শতাংশ পথচারী। ভার্গব বলেন, ‘‘ফুটপাত ফাঁকা থাকলে মানুষ হাঁটার সুযোগ পাবেন। এতে গাড়ির উপরে নির্ভরতা কমবে। ফলে কমবে দূষণ। আবার, গাড়ির গতি খুব বেশি নিয়ন্ত্রণেরও প্রয়োজন হবে না।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Footpath Supreme Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy