Advertisement
E-Paper

চূড়ান্ত ভোটার তালিকায় বাদ, আতঙ্কে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু নদিয়ার বৃদ্ধার, শোরগোল

মৃতার নাম খদেজা বিবি। বয়স ৬২ বছর। পরিবারের দাবি, ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে এবং নামের পাশে ‘ডিলিটেড’ শব্দ দেখে মানসিক উদ্বেগে ভুগছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ২০:৩৮
SIR Death

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়ার ‘আতঙ্কে’ মৃত্যু! শুক্রবার সকালে নদিয়ার চাপড়া ব্লকের হাঁটরায় এক বৃদ্ধা মারা যাওয়ার পর এমনটাই দাবি পরিবারের।

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম খদেজা বিবি। বয়স ৬২ বছর। পরিবারের দাবি, ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে এবং নামের পাশে ‘ডিলিটেড’ শব্দ দেখে মানসিক উদ্বেগে ভুগছিলেন তিনি। সেই দুশ্চিন্তা থেকেই হৃদ্‌রোগে আক্রান্ত হন।

বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন বছর দুয়েক আগে। ছেলেদের সঙ্গে থাকতেন তিনি। অভাবের সংসারে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে হত। সম্প্রতি প্রকাশিত ভোটার তালিকায় নিজের নাম না দেখে কার্যত ভেঙে পড়েছিলেন খদেজা। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও নতুন তালিকায় তাঁর নামের পাশে ‘ডিলিটেড’ বা লেখা হয়েছে।

Advertisement

প্রতিবেশীরাও বলছেন, নাম বাদ পড়ার পর থেকেই সারা ক্ষণ আতঙ্কে থাকতেন খদেজা। লোকমুখে শুনেছেন এনআরসি হবে, তখন কী হবে, এ সব সাতপাঁচ ভাবতে ভাবতে রাতের ঘুম উড়েছিল তাঁর। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে কান্নাকাটি করেছিলেন। শুক্রবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় খদিজার। বাড়িতেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, তীব্র মানসিক উদ্বেগের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। মৃতার প্রতিবেশী আনসার মণ্ডল বলেন, ‘‘ভোটার তালিকায় নাম নেই দেখে ও খুব ভয় পেয়েছিল। আমাদের জিজ্ঞেস করছিল, ‘এখন কী হবে? আমাকে কি দেশ থেকে বের করে দেবে?’ আমরা ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওর মনের ভিতরে ভয়টা জাঁকিয়ে বসেছিল। সকালে সব শেষ হয়ে গেল।’’

বৃদ্ধার মৃত্যুতে ঘটনায় শোকস্তব্ধ চাপড়ার হাঁটরা গ্রাম। তবে পরিবারের কেউ থানায় অভিযোগ জানায়নি বলে পুলিশ সূত্রে খবর।

Voter List Controversy Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy