Advertisement
E-Paper

দেখুন তো, এই মেয়েটিকে আপনি চেনেন?

ইন্ডাস্ট্রি সূত্রে শোনা গিয়েছে, ছবিতে দুর্দান্ত টুইস্ট রয়েছে। আসলে, কেদারনাথ এক হিন্দু মেয়ে ও এক মুসলিম ছেলের প্রেমকাহিনি৷

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ১৬:৪৪
সারা আলি খান। ছবি: টুইটারের সৌজন্যে।

সারা আলি খান। ছবি: টুইটারের সৌজন্যে।

প্রকাশ্যে এল সারা আলি খানের ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ তাঁর ফার্স্ট লুক। প্রথমে দেখে সারাকে চিনতে পারেননি বলি মহলের অনেকেই। একতা কপূর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারার নতুন লুক। তা দেখে ইন্ডাস্ট্রির অনেতেই বলছেন, অনস্ক্রিনে যে সারাকে ভালই মানাবে তা বোঝা যাচ্ছে।

আরও পড়ুন, ‘এই মুহূর্তে আমি সিঙ্গল, প্রেমে পড়তে চাই’

ইন্ডাস্ট্রি সূত্রে শোনা গিয়েছে, ছবিতে দুর্দান্ত টুইস্ট রয়েছে। আসলে, কেদারনাথ এক হিন্দু মেয়ে ও এক মুসলিম ছেলের প্রেমকাহিনি৷ মুসলিম ছেলে সুশান্ত, পেশায় মালবাহক ও গাইড। তাঁর প্রেমেই নাকি পড়বেন হিন্দু পর্যটক সারা৷

তবে চিত্রনাট্য নিয়ে এখনও ঝেড়ে কাশেননি পরিচালক৷ রিল লাইফের হিন্দু মেয়ে আর মুসলিম ছেলের প্রেমের গল্পে সুশান্ত সিংহ ও সারা আলির কেমিস্ট্রি দেখার জন্য উৎসাহ বাড়ছে।

আরও পড়ুন, তৈমুরকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে চান সইফ-করিনা!

প্রথমে শোনা গিয়েছিল সারার ফিল্মি কেরিয়ার শুরু হবে কর্ণ জোহরের হাত ধরে। কিন্তু সারার মা অমৃতা সিংহের সঙ্গে কর্ণ জোহরের কিছু সমস্যা থাকায় সেই জল্পনা আর সত্যি হয়নি। তবে সারাকে অভিনয় নিয়ে নাকি বেশ কিছু টিপস দিয়েছেন করিনা কপূর খান। অনস্ক্রিনে সারা কতটা তা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার। ! '

প্রথমে শোনা গিয়েছিল সারার ফিল্মি কেরিয়ার শুরু হবে কর্ণ জোহরের হাত ধরে। কিন্তু সারার মা অমৃতা সিংহের সঙ্গে কর্ণ জোহরের কিছু সমস্যা থাকায় সেই জল্পনা আর সত্যি হয়নি। তবে সারাকে অভিনয় নিয়ে নাকি বেশ কিছু টিপস দিয়েছেন করিনা কপূর খান। অনস্ক্রিনে সারা কতটা তা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার।

সারা আলি খান Sara Ali Khan Kareena Kapoor Khan Celebrities Saif Ali Khan Bollywood Movies Upcoming Movies সইফ আলি খান করিনা কপূর
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy