Advertisement
১৫ মে ২০২৬
Rahul Arunoday Banerjee death

সম্পন্ন হল রাহুল অরুণোদয়ের শেষকৃত্য, কেওড়াতলা থেকে বেরোলেন স্ত্রী প্রিয়াঙ্কা, সঙ্গে ছিলেন অভিনেত্রী-সাংসদ সায়নী

শেষকৃত্য সম্পন্ন হল রাহুলের।

শেষকৃত্য সম্পন্ন হল রাহুলের। ছবি: এআই সহায়তায় প্রণীত

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৯:০৮
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:১৯ key status

রাহুলের শেষকৃত্য সম্পন্ন হল

সম্পন্ন হল রাহুলের শেষকৃত্য। স্বামীর দাহকাজ সম্পূর্ণ হওয়ার পরে বেরোলেন স্ত্রী প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন সায়নী ঘোষ। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:০৭ key status

প্রিয়াঙ্কার দুঃসময়ে পাশে সায়নী

পরনে সাদা কুর্তি। কেওড়াতলা মহাশ্মশানে দেখা গেল স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে। পাশে ছিলেন সায়নী ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:০১ key status

শ্মশানে ঠায় দাঁড়িয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, চন্দন সেনেরা

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:০০ key status

শেষ বিদায়ে রাহুলকে দেখতে পেলেন না তাঁর স্কুলের বন্ধুরা

মহাশ্মশানে উপচে পড়া ভিড়। তার মাঝেই আটকে গিয়েছিলেন রাহুলের স্কুলের বন্ধুরা। যত ক্ষণে নিরাপত্তাবলয় পেরিয়ে কেওড়তলার ভিতরে ঢোকেন তাঁরা, তত ক্ষণে রাহুলকে দাহ করার জন্য নিয়ে চলে যাওয়া হয়। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৪৯ key status

কেওড়াতলা মহাশ্মশানে থমথমে মুখে প্রিয়াঙ্কা সরকার

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৩৩ key status

কেওড়াতলা মহাশ্মশানে হাজির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, চূর্ণী গঙ্গোপাধ্যায়

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:০৭ key status

পরিবারের অনুরোধে অনাড়ম্বর ভাবে হবে শেষকৃত্য, উপস্থিত প্রিয়াঙ্কা-সহজ

কিছু ক্ষণেই শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে। রাহুলের পরিবারের অনুরোধ মেনে গোটা বিষয়টাই ব্যক্তিগত পরিসরে সারা হবে। ছেলেকে নিয়ে শ্মশানে পৌঁছেছেন  প্রিয়াঙ্কা।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:০৩ key status

কেওড়াতলায় পৌঁছোল রাহুলের মরদেহ

কেওড়াতলায় পৌঁছোল রাহুলের মরদেহ। মহাশ্মশানেও উপচে পড়া ভিড়। শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। কান্নায় ভেঙে পড়লেন সুদীপ্তা চক্রবর্তী। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:০০ key status

শববাহী গাড়ি ধরে ভেঙে পড়লেন রাহুলের সারথি

রাহুলের সঙ্গে সারা ক্ষণ ছায়াসঙ্গীর মতো থাকতেন বাবলু। তালসারিতেও অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর গাড়িচালক। শববাহী গাড়ি ধরে কান্নায় ভেঙে পড়লেন রাহুলের গাড়ির চালক। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:৫৪ key status

লাল পতাকায় মোড়া রাহুলের শববাহী গাড়ি

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:৪৭ key status

পদযাত্রা করে বিজয়গড় থেকে কেওড়াতলার পথে রাহুলের শববাহী গাড়ি

পদযাত্রা করে রাহুলের শববাহী গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে কেওড়াতলার পথে। বামপন্থী সমর্থকদের কণ্ঠে এখন ‘জাগো জাগো সর্বহারা’ গান। পদযাত্রার নেতৃত্বে দীপ্সিতা ধর। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:৪২ key status

রাহুলকে লাল সেলাম

রাহুলের শববাহী গাড়ির সামনে বামকর্মী সমর্থকদের ভিড়। লাল সেলাম দিতে দিতেই অভিনেতাকে চিরবিদায়। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:৪০ key status

সহজকে সঙ্গে নিয়ে রাহুলের বাড়ি থেকে বেরোলেন প্রিয়াঙ্কা

রাহুলের বাড়ি থেকে নিজের গাড়িতে করে বেরিয়ে গেলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁদের ছেলে সহজ।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:৩৯ key status

কান্নায় ভেঙে পড়লেন রুকমা রায়

রাহুলের নিথর দেহ শায়িত বিজয়গড়ের বাড়িতে। সহ-অভিনেতাকে দেখে নিজেকে সামলাতে পারলেন না রুকমা রায়। ভেঙে পড়লেন কান্নায়। ‘দেশের মাটি’ ধারাবাহিকে তাঁদের প্রথম বার একসঙ্গে দেখা গিয়েছিল। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:৩৭ key status

রাহুলের বাড়ি থেকে বেরোলেন প্রিয়াঙ্কা

রাহুলের বাড়ি থেকে বেরোলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:২০ key status

রাহুলের শেষযাত্রায় এলেন সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেন সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী। রবিরাতে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সব্যসাচী-মিঠুর বড় ছেলে গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:১১ key status

বাড়ি থেকে বার করা হল রাহুলের মরদেহ

বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্ট থেকে বার করা হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। উপচে পড়া ভিড় সামলাতে ব্যস্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:০৬ key status

অভিনেতার আবাসনের নীচে পুলিশি পাহারা

রাহুলের বিজয়গড়ের বাড়ির নীচে জনসমুদ্র। উপচে পড়া ভিড় সামলাতে চারিদিকে ব্যারিকেড। ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৫৭ key status

রাহুলের আবাসনে এসে পৌঁছোলেন আবীর চট্টোপাধ্যায় ও তাঁর বাবা

অজিতকে শেষ বারের মতো দেখতে এল পর্দার ব্যোমকেশ। বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে নিয়ে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন আবীর চট্টোপাধ্যায়। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৫২ key status

কান্নায় ভেঙে পড়লেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত

রাহুলের নিথর দেহ দেখে নিজেকে সামলাতে পারলেন না চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। কান্নায় ভেঙে পড়লেন লেখক। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy