আজকের দিন– আত্মীয়দের সঙ্গে কোনও ব্যবসা করার কথায় রাজি হবেন না। স্ত্রীর কথায় সঙ্গ না দেওয়ায় অশান্তি হতে পারে। আর্থিক দিকে উন্নতি খুব একটা নেই। সময়ের সঙ্গে চলতে না পারলে, সমস্যা হতে পারে। পরিবারের সদস্যেরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করতে পারেন। দিনের শেষে সঞ্চয়ের মাত্রা ঠিক থাকবে। যে কোনও নতুন চুক্তি যে লাভজনক হবে তা নয়।
এই বছর– বছরের মধ্য ভাগে বেশ কয়েকটা ভাল কাজের সুযোগ পাবেন, নিজে দেখেবুঝে তবেই এগোন। এই বছর বন্ধুর যোগ ভাল দেখা যাচ্ছে। শরীরের দিকে একটু বেশি নজরের প্রয়োজন। গাড়ি চাপায় সতর্কতা বজায় রাখতে হবে। ভ্রমণের পরিকল্পনায় আপনার সন্তানেরা বেশ খুশি থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে। শত্রুরা আপনাকে পরাজিত করতে সক্ষম হবেন না। অফিসের কাজে গাফিলতি করবেন না। খাবারের দিকে একটু সংযত থাকলে ভাল হবে।
চরিত্র– এঁরা নিজের আবেগকে গুটিয়ে রাখতে বেশ ভালই পারেন। কাউকে মনের কোনও গোপন বিষয় বলতে পছন্দ করেন না। ভালবাসার মানুষদের জন্য সব কিছু করতে রাজি থাকেন। ছোট বয়সেই নিজের চেষ্টায় বেশ ভালই টাকাপয়সার মালিক হন। খাদ্যরসিক হন। ব্যবসায় বেশি আগ্রহী হন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy