আজকের দিন– আজ কের দিনটা আপনার জন্য খুবই মনোরম হবে। যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। দামি জিনিস কেনার উপর ঝোঁক দেখা যাবে। বন্ধুরা আপনাকে খরচ করানোর জন্য ব্যস্ত থাকবেন। শান্ত কোনও পরিবেশে নিজেকে ঢেলে দিতে ইচ্ছা করবে। বাড়িতে পুজোর বিষয়ে কথা শুরু হতে পারে। মা এবং স্ত্রীর মধ্যে বিভেদ খুঁজতে যাবেন না, এতে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
এই বছর– এই বছর বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরে কাজে যাওয়ার প্রস্তাব আসতে পারে। বিশেষ অনুভূতির কথা সঙ্গীকে জানাতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। কারও সঙ্গে খুব বেশি আবেগ নিয়ে মেলামেশা করতে যাবেন না। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তাঁর বিবাহের কথা হতে পারে। স্বামী-স্ত্রীর ভিতরে মাঝেমধ্যে ছোটখাটো অশান্তি হলেও, বড় কোনও সমস্যা হবে না। অফিসের পরিবেশ ঠিকঠাক থাকলেও, বছরের মধ্যভাগে হঠাৎ পরিস্থিতি বিপরীত হতে পারে। বছরের শেষে পদোন্নতির যোগ রয়েছে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
চরিত্র– এঁরা অন্যের কথায় একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। কেউ কোনও প্রস্তাব দিলে তা ফেরাতে পারেন না। জীবনে বড় হওয়ার লক্ষ্যে স্থির থাকেন। পড়াশোনা করতে ভালবাসেন। একটু চেষ্টা করলে সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারেন। এঁরা নম্র, ভদ্র এবং বিনয়ী হন। ব্যবসায় খুব বেশি উন্নতি করতে পারেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy