Advertisement
E-Paper

Indian Railways: ভারী ট্রেনের চাকা কী ভাবে পরিষ্কার করা হয়? ভিডিয়ো প্রকাশ করল রেল

সম্পূর্ণ যান্ত্রিক ভাবেই সেখানে ট্রেনের চাকা পরিষ্কার করা হয়। রেলকর্মীরা যন্ত্র চালালেও পরিষ্কারের সময়ে কেউই থাকেন না সেখানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ০৮:৫৯
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

লোকাল কিংবা দূরপাল্লা সব ট্রেনেরই চাকা নিয়মিত পরিষ্কার করতে হয়। যাত্রী সুরক্ষার জন্যই ট্রেনের চাকা পরিষ্কার থাকাটা জরুরি। কিন্তু ট্রেনের চাকা পরিষ্কার করা মোটেও সহজ কাজ নয়। এত দিন নানা ভাবে ট্রেনের চাকা পরিষ্কার করা হলেও এখন সবটাই হচ্ছে যন্ত্রের মাধ্যমে। শুধু তাই নয়, পরিষ্কারের সময়ে ত্রিসীমানার মধ্যে কোনও মানুষই থাকে না। সম্প্রতি রেল মন্ত্রক এমনই একটি ভিডিয়ো প্রকাশ করেছে।

রেলের পক্ষে দাবি করা হয়ছে, অতীতে এমন ব্যবস্থা করা হয়নি। দক্ষিণ মধ্য রেলের অধীনস্থ তেলেঙ্গানার লাল্লাগুড়ার ওয়ার্কশপে বসানো হয়েছে চাকা পরিষ্কারের হুইল সেট ওয়াশিং প্ল্যান্ট। জানাো হয়েছে সম্পূর্ণ যান্ত্রিক ভাবেই সেখানে ট্রেনের চাকা পরিষ্কার করা হয়। রেলকর্মীরা যন্ত্র চালালেও পরিষ্কারের সময়ে কেউই থাকেন না সেখানে। জানানো হয়েছে, যন্ত্র চালু করার আগে দেখে নেওয়া হয় কাছাকাছি কোনও মানুষ যেন না থাকেন।

রেলমন্ত্রক চাকা পরিষ্কার পদ্ধতির ভিডিয়ো প্রকাশ করে দাবি জানিয়েছে, অত্যাধুনিক সুবিধা যুক্ত হুইল সেট ওয়াশিং প্ল্যান্ট বসানো হয়েছে দক্ষিণ মধ্যে রেলের লাল্লাগুড়া ওয়ার্কশপে। এই পদ্ধতিতে চাকা পরিষ্কার সময়ের সঙ্গে জলের অপচয় কমায় বলেও দাবি করা হয়েছে রেলমন্ত্রকের পক্ষে।

Indian Railways
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy