Advertisement
E-Paper

Skin Care: ৫ অভ্যাস: ত্বকের স্বাস্থ্যরক্ষায় সাহায্য করবে

আলাদা করে ত্বকের যত্ন করার সময় যদি না-ও থাকে, নিয়ম করে রোজ কয়েকটি কাজ করলে ধরে রাখা যায় রূপ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৩:১৯
সপ্তাহে অন্তত এক দিন ত্বক স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ উঠে যায়।

সপ্তাহে অন্তত এক দিন ত্বক স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ উঠে যায়। প্রতীকী ছবি।

রোজের কিছু সাধারণ অভ্যাসও স্বাস্থ্যের যত্ন নেয়। সাহায্য করে ত্বক থেকে চুল, সবের জেল্লা ধরে রাখতে। আলাদা করে ত্বকের যত্ন করার সময় যদি না-ও থাকে, নিয়ম করে রোজ কয়েকটি কাজ করলে ধরে রাখা যায় রূপ।

কোন ধরনের অভ্যাস সাহায্য করে ত্বকের যত্ন নিতে?

১) ময়শ্চারাইজার ব্যবহার: রোজ নিয়ম করে সকালে ও রাতে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। নিজের ত্বক ময়শ্চারাইজ করা থাকলে শুষ্কতার সমস্যা কিছুটা দূর হয়। আর নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহারের প্রভাবে খানিকটা জেল্লাও বাড়ে ত্বকের।

২) সানস্ক্রিন ব্যবহার: এই অভ্যাসটি শুধু গ্রীষ্ম নয়, সারা বছরের জন্য অত্যন্ত জরুরি। কড়া রোদ থাকুক না-ই বা থাকুক, পথে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন মাখতে ভুলবেন না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচিয়ে রাখে এই বস্তুটিই।

কড়া রোদ থাকুক না-ই বা থাকুক, পথে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন মাখতে ভুলবেন না।

কড়া রোদ থাকুক না-ই বা থাকুক, পথে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন মাখতে ভুলবেন না। প্রতীকী ছবি।

৩) স্ক্রাব ব্যবহার: মনে হতে পারে ফেসওয়াশ দিয়ে রোজ মুখ ধুলেই যথেষ্ট। আবার স্ক্রাব কেন? কিন্তু এই ধারণা ভুল। সপ্তাহে অন্তত এক দিন ত্বক স্ক্রাব করা জরুরি। এতে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ উঠে যায়। ফলে ত্বক মসৃণ দেখায়। জেল্লা বাড়ে।

৪) জল খাওয়া: জল খাওয়ার অভ্যাস নানা কারণে জরুরি। তবে ত্বক ভাল রাখার জন্যও খুব দরকার। রোজ ৪ লিটার করে জল খেলে শরীরে জমে থাকা বহু দূষিত পদার্থ বেরিয়ে যায়। শরীরের আর্দ্রতা বাড়ে। ত্বক ঝলমলে হয়।

৫) দুশ্চিন্তা দূরে: দুশ্চিন্তা কেউ ইচ্ছা করে করেন না। রোজের নানা কাজ থেকে চিন্তা এসে জমতে থাকে মনে। তার প্রভাবে মানসিক চাপ বাড়ে। এবং মানসিক চাপ যত বেশি হয়, ততই তার প্রভাবে ত্বক হারাতে থাকে স্বাভাবিক জেল্লা। ফলে চেষ্টা করা জরুরি যাতে মনের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এর জন্য নিয়মিত যোগাভ্যাস, ধ্যানের মতো অভ্যাস কাজে লাগতে পারে।

Sunscreen Moisturiser Scrub Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy