Advertisement
E-Paper

এক পোস্টেই তিন কোটি! সমাজমাধ্যম থেকে সর্বোচ্চ আয় করেন বলিপাড়ার কোন অভিনেত্রী?

হিন্দি ফিল্মজগতের সকল তারকার মধ্যে উপার্জনের দিক থেকে যিনি এগিয়ে রয়েছেন, তিনি ইনস্টাগ্রামে পোস্টপ্রতি তিন কোটি টাকা পর্যন্ত আয় করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ০৯:৫৩
শুধুমাত্র ছবি বা বিজ্ঞাপনে অভিনয় করেই যে বলি তারকারা উপার্জন করেন তা নয়। তাঁদের কর্মক্ষেত্রের বিস্তার আরও বড়। সমাজমাধ্যমে পোস্টপিছুও আয় করেন বলিপাড়ার তারকারা।
০১ / ১৪

শুধুমাত্র ছবি বা বিজ্ঞাপনে অভিনয় করেই যে বলি তারকারা উপার্জন করেন তা নয়। তাঁদের কর্মক্ষেত্রের বিস্তার আরও বড়। সমাজমাধ্যমে পোস্টপিছুও আয় করেন বলিপাড়ার তারকারা।

প্রতীকী ছবি।
বলিপাড়ার নায়ক-নায়িকারা নিজেদের জীবনের নানা মুহূর্তের ছবি বা ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি বিভিন্ন খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনী প্রচারের জন্য সমাজমাধ্যমের সাহায্য নেন।
০২ / ১৪

বলিপাড়ার নায়ক-নায়িকারা নিজেদের জীবনের নানা মুহূর্তের ছবি বা ভিডিয়ো পোস্ট করার পাশাপাশি বিভিন্ন খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনী প্রচারের জন্য সমাজমাধ্যমের সাহায্য নেন।

প্রতীকী ছবি।
বলিপাড়া সূত্রে খবর, হিন্দি ফিল্মজগতের সকল তারকার মধ্যে উপার্জনের দিক থেকে যিনি এগিয়ে রয়েছেন, তিনি ইনস্টাগ্রামে পোস্টপ্রতি ৩ কোটি টাকা পর্যন্ত আয় করেন।
০৩ / ১৪

বলিপাড়া সূত্রে খবর, হিন্দি ফিল্মজগতের সকল তারকার মধ্যে উপার্জনের দিক থেকে যিনি এগিয়ে রয়েছেন, তিনি ইনস্টাগ্রামে পোস্টপ্রতি ৩ কোটি টাকা পর্যন্ত আয় করেন।

প্রতীকী ছবি।
শাহরুখ খান, সলমন খান, আমির খান বা অক্ষয় কুমার নন, উপার্জনের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন বলিউডের এক অভিনেত্রী।
০৪ / ১৪

শাহরুখ খান, সলমন খান, আমির খান বা অক্ষয় কুমার নন, উপার্জনের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন বলিউডের এক অভিনেত্রী।

প্রতীকী ছবি।
Priyanka Chopra Jonas
০৫ / ১৪

বলিপাড়া সূত্রে খবর, সমাজমাধ্যম থেকে উপার্জনের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

ছবি: সংগৃহীত।
Priyanka Chopra Jonas
০৬ / ১৪

ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কার অনুরাগী মহল নজরকাড়া। ইতিমধ্যে ইনস্টাগ্রামে প্রায় ন’কোটি অনুরাগী রয়েছে অভিনেত্রীর।

ছবি: সংগৃহীত।
Deepika Padukone
০৭ / ১৪

প্রিয়ঙ্কার পরেই তালিকায় নাম লিখিয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ছবি: সংগৃহীত।
Deepika Padukone
০৮ / ১৪

ইনস্টাগ্রামে প্রচার সংক্রান্ত একটি পোস্ট করে দেড় কোটি টাকা আয় করেন দীপিকা।

ছবি: সংগৃহীত।
Shraddha Kapoor
০৯ / ১৪

দীপিকার পর তালিকায় রয়েছেন বলি তারকা শক্তি কপূরের কন্যা শ্রদ্ধা কপূর।

ছবি: সংগৃহীত।
Shraddha Kapoor
১০ / ১৪

বিজ্ঞাপনের প্রচারের খাতিরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ১ কোটি ১৮ লক্ষ টাকা আয় করেন শ্রদ্ধা।

ছবি: সংগৃহীত।
Alia Bhatt
১১ / ১৪

বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতা মহেশ ভট্টের কন্যা আলিয়া ভট্টও তালিকায় খুব একটা পিছিয়ে নেই।

ছবি: সংগৃহীত।
Alia Bhatt
১২ / ১৪

ইনস্টাগ্রামে প্রচার সংক্রান্ত একটি পোস্ট করে প্রায় ১ কোটি টাকা উপার্জন করেন আলিয়া।

ছবি: সংগৃহীত।
Shah Rukh Khan
১৩ / ১৪

তালিকার প্রথম সারিতে বলিপাড়ার অভিনেত্রীরা থাকলেও তার মধ্যে অভিনেতা হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

ছবি: সংগৃহীত।
Shah Rukh Khan
১৪ / ১৪

কোনও সংস্থার তরফে বিজ্ঞাপনী প্রচারে ইনস্টাগ্রামে পোস্টপিছু ৮০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন শাহরুখ।

ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy