Advertisement
E-Paper

বোতলে সোনার পাত, চন্দনের সঙ্গে কস্তুরীর সুবাস! তৈরি হল কুকুরের জন্য সুগন্ধি, কত দাম?

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ধনকুবের পোশাকশিল্পী ডমেনিকো ডলসের পোষ্য ফেফের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুগন্ধিটি নির্মাণ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১১:৫৬
Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০১ / ১২

শুধু মানুষ নয়, এখন থেকে তাঁদের পোষ্যেরাও বিলাসিতার আনন্দ উপভোগ করতে পারবে। কুকুরদের জন্যও তৈরি করা হয়েছে এক ধরনের সুগন্ধি। ইটালির একটি সংস্থা এই সুগন্ধিটি তৈরি করেছে।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০২ / ১২

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ধনকুবের পোশাকশিল্পী ডমেনিকো ডলসের পোষ্য ফেফের দ্বারা অনুপ্রাণিত হয়ে সুগন্ধিটি নির্মাণ করা হয়েছে।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৩ / ১২

তবে সুগন্ধিটি কুকুর ছাড়া অন্য কোনও প্রাণীর ব্যবহারের উপযোগী নয়। এই সুগন্ধি সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৪ / ১২

কুকুরের গায়ে সুগন্ধিটি ছড়িয়ে দিলে চন্দনকাঠের পাশাপাশি কস্তুরীর সুবাস পাওয়া যায়। তা ছাড়া ল্যাং ল্যাং ফুলের সুগন্ধও এই তরল থেকে পাওয়া যায়।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৫ / ১২

ল্যাং ল্যাং নামের গাছটি মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশে পাওয়া যায়।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৬ / ১২

ভারতীয় মুদ্রায় এই সুগন্ধির মূল্য ন’হাজার টাকা। কী এমন রয়েছে পোষ্যের সুগন্ধিতে?

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৭ / ১২

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, সুগন্ধিটি যে বোতলে রাখা হবে তা আকর্ষণীয়। সবুজ রঙের কাচের বোতলটি লাল রঙের ধাতব ঢাকনা দিয়ে বন্ধ করা।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৮ / ১২

সুগন্ধির ১০০ মিলিলিটারের বোতলের সামনে রয়েছে ২৪ ক্যারাট সোনা দিয়ে তৈরি একটি পাতলা পাত। সোনার পাতটি কুকুরের পায়ের তলার আকৃতিতে তৈরি।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
০৯ / ১২

তবে মানুষ শরীরে যে ভাবে সুগন্ধি মাখে, সে পদ্ধতিতে সরাসরি কুকুরদের গায়ে এই সুগন্ধি মাখানো যাবে না। এই সুগন্ধি প্রয়োগের জন্য রয়েছে বিশেষ নিয়ম।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
১০ / ১২

যিনি পোষ্যের গায়ে সুগন্ধি ছড়িয়ে দিতে চান, পোষ্যের আগে তাঁকে সেই সুগন্ধি মাখতে হবে। হাতে কিছুটা সুগন্ধি মাখিয়ে তার পর পোষ্যের গায়ে মাখাতে হবে সেটি।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
১১ / ১২

তবে পোষ্যের শরীরে যেখানে যেমন খুশি এই সুগন্ধি মাখানো যাবে না। বিশেষ জায়গায় ছড়িয়ে দিতে হবে।

Luxurious dog perfume priced 9000 rupees, launched by Italian brand
১২ / ১২

পোষ্যের শরীরের মাঝের অংশ বরাবর সেই সুগন্ধি প্রথমে মাখাতে হবে। তার পর ধীরে ধীরে লেজ বরাবর মাখিয়ে দিতে হবে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy