Advertisement
E-Paper

ঘরে রাখতেন হৃতিকের পোস্টার, বলি গায়কের সঙ্গে নাম জড়িয়েছে শাহিদের বাঙালি ‘প্রেমিকা’র

সম্প্রতি ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে ‘জুয়েল থিফ’ নামের একটি হিন্দি ছবি। সইফ আলি খান এবং জয়দীপ অহলাওয়াতের সঙ্গে সেই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নিকিতাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৪:২৬
Nikita Dutta
০১ / ২১

এক দশক আগে বড় পর্দায় কেরিয়ার শুরু করেছিলেন। বিশেষ লাভ না হওয়ায় ব্যাগপত্তর গুছিয়ে হাঁটা লাগিয়েছিলেন ছোট পর্দার অভিনয় জগতে। সেই সূত্রে বলি গায়কের সঙ্গে আলাপ হয়েছিল বাঙালি নায়িকার। বলি অভিনেতা হৃতিক রোশনের পোস্টার লাগানো নিকিতা দত্ত প্রচারে এসেছিলেন শাহিদ কপূরের সঙ্গে ‘প্রেম’ করার পর।

Nikita Dutta
০২ / ২১

১৯৯০ সালের নভেম্বর মাসে নয়াদিল্লির এক বাঙালি পরিবারে জন্ম নিকিতার। বাবা-মা এবং দিদির সঙ্গে থাকতেন তিনি। নিকিতার বাবা ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। চাকরির বদলির কারণে নিকিতা এবং তাঁর পরিবার অধিকাংশ সময় বিশাখাপত্তনম, কোচি এবং মুম্বইয়ে কাটিয়েছেন।

Nikita Dutta
০৩ / ২১

মুম্বইয়ের স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজে ভর্তি হন নিকিতা। মুম্বইয়ের কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর।

Nikita Dutta
০৪ / ২১

বলিপাড়া সূত্রে খবর, ছ’বছর বয়স থেকে বলি অভিনেতা হৃতিক রোশনের অনুরাগী ছিলেন নিকিতা। ঘরে অভিনেতার পোস্টার লাগিয়ে রাখতেন তিনি।

Nikita Dutta
০৫ / ২১

কলেজে পড়াকালীন মুম্বইয়ের একটি বিজ্ঞাপন সংস্থায় শিক্ষানবিশ হিসাবে কাজ করতেন নিকিতা। সেখানে কাজ করে ৫ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। প্রথম বেতন পেয়ে গোয়া ঘুরতে চলে গিয়েছিলেন তিনি।

Nikita Dutta
০৬ / ২১

অভিনয়ের পাশাপাশি শরীরচর্চায়ও আগ্রহ রয়েছে নিকিতার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, অভিনেত্রী না হলে তিনি যোগ প্রশিক্ষক হিসাবে পেশাগত জীবন কাটাতেন।

Nikita Dutta
০৭ / ২১

২০১২ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন নিকিতা। বিজয়ী না হলেও চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছোন তিনি। তার পরেই অভিনয়জগতে কেরিয়ার শুরু করেন।

Nikita Dutta
০৮ / ২১

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘লে কর হম দিওয়ানা দিল’ নামের হিন্দি ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান নিকিতা। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। কিন্তু কেরিয়ারের প্রথম ছবি মুখ থুবড়ে পড়ায় হতাশ হয়ে পড়েন।

Nikita Dutta
০৯ / ২১

বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন নিকিতা। এক বছরের বিরতির পর ছোট পর্দায় অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি। ২০১৫ সালে ‘ড্রিম গার্ল’ নামের একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে পদার্পণ করেন নিকিতা।

Nikita Dutta
১০ / ২১

২০১৬ সালে ‘এক দুজে কে ওয়াস্তে’ নামের হিন্দি ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেতে শুরু করেন নিকিতা। কিন্তু এই ধারাবাহিকের কারণে বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি। বেশ কয়েক দিন ধরে তাঁকে ধারাবাহিকে দেখা না যাওয়ায় রটে গিয়েছিল যে, মাঝপথে অভিনয় ছেড়ে দিয়েছেন নিকিতা। কিছু দিন পর সেই ধারাবাহিকের সম্প্রচারও বন্ধ হয়ে যায়।

Nikita Dutta
১১ / ২১

গুঞ্জন শোনা যেতে থাকে যে, ‘বিগ বস্’ রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চান বলে ধারাবাহিকের কাজ ছেড়ে দিয়েছেন নিকিতা। তাঁর অনুপস্থিতির কারণে নাকি ধারাবাহিকটিও বন্ধ হয়ে যায়। আদতে তা সত্য নয়।

Nikita Dutta
১২ / ২১

টেলিপাড়া সূত্রে খবর, ধারাবাহিকে অভিনয় চলাকালীন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন নিকিতা। তাই কিছু দিন কাজ থেকে বিরতি নেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর তিনি জানতে পারেন যে, ধারাবাহিকটি পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গিয়েছে।

Nikita Dutta
১৩ / ২১

২০১৭ সালে সম্প্রচারিত ‘হাসিল’ ধারাবাহিকে অভিনয় করেন নিকিতা। তার পর আর ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। তবে ছোট পর্দায় অভিনয়ের সূত্রে নিকিতার সঙ্গে নাম জড়িয়ে পড়ে এক বলি গায়কের।

Nikita Dutta and Jubin Nautiyal
১৪ / ২১

কানাঘুষো শোনা যায় যে, বলি গায়ক জুবিন নৌটিয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন নিকিতা। দুই তারকা বিয়ে করছেন বলেও গুজব ছড়িয়ে যেতে শুরু করে। আদতে, এক ধারাবাহিকের মাধ্যমে আলাপ হয় দু’জনের।

Nikita Dutta
১৫ / ২১

‘এক দুজে কে ওয়াস্তে’ নামের হিন্দি ধারাবাহিকে একটি গান গেয়েছিলেন জুবিন। সেখান থেকেই ধারাবাহিকের অভিনেত্রী নিকিতার সঙ্গে আলাপ হয় জুবিনের। দু’জনের বন্ধুত্ব ক্রমে গভীর হতে থাকে।

Nikita Dutta and Shahid Kapoor scene in Kabir Singh
১৬ / ২১

২০১৯ সালে সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় ‘কবীর সিংহ’ মুক্তি পায়। শাহিদ কপূর এবং কিয়ারা আডবাণীর পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন নিকিতা। শাহিদের প্রেমিকা হিসাবে স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। কাকতালীয় ভাবে এই ছবিতে গান গেয়েছিলেন জুবিন।

Nikita Dutta and Jubin Nautiyal
১৭ / ২১

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিকিতা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখে জানিয়েছিলেন যে, তিনি পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছেন। জুবিন সেই পোস্টে মন্তব্য করে লিখেছিলেন, ‘‘তোমার হৃদয় পাহাড়ে ফেলে আসোনি তো?’’ এই মন্তব্যের পরেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

Nikita Dutta and Jubin Nautiyal
১৮ / ২১

হিন্দি গানের একটি ভিডিয়োয় জুবিন এবং নিকিতাকে একসঙ্গে অভিনয় করতেও দেখা যায়। বলিউডের অন্দরমহলে কান পাতলে গুঞ্জন ভেসে আসে যে, দু’জনের পরিবারের সদস্যেরা বিয়ের পাকাকথা বলবেন বলে দেখা করেছেন। উত্তরাখণ্ডে জুবিনের বাড়িতেও নাকি গিয়েছেন নিকিতা। কিন্তু দুই তারকাই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Nikita Dutta
১৯ / ২১

ছোট পর্দায় অভিনয়ের পর ২০১৮ সালে আবার বলিউডে ফিরে যান নিকিতা। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করেন তিনি। তার পর জ়োয়া আখতারের ‘লাস্ট স্টোরিজ়’-এও অভিনয় করতে দেখা যায় নিকিতাকে।

Nikita Dutta
২০ / ২১

‘দ্য বিগ বুল’, ‘রকেট গ্যাং’, ‘ডিব্বুক’-এর মতো একাধিক হিন্দি ছবি এবং ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’ নামের একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন নিকিতা। সম্প্রতি ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে ‘জুয়েল থিফ’ নামের একটি হিন্দি ছবি। সইফ আলি খান এবং জয়দীপ অহলাওয়াতের সঙ্গে সেই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে নিকিতাকে।

Nikita Dutta
২১ / ২১

সমাজমাধ্যমেও নিজস্ব অনুরাগীমহল গড়ে তুলতে সফল হয়েছেন নিকিতা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১৮ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy