Advertisement
০২ মার্চ ২০২৬
আউট হয়ে ফিরছেন শুভমন গিল।

আউট হয়ে ফিরছেন শুভমন গিল। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৪৫
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৪৫ key status

ভারতের হার

৫১ রানে হারল ভারত। সিরিজ়ে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:৩৪ key status

আউট জিতেশ

২৭ রান করে আউট হলেন জিতেশ। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:২২ key status

বল উইকেটে লাগলেও আউট হলেন না জিতেশ

বার্টম্যানের বল গিয়ে বেলে লাগে। বেল লাফিয়ে উঠলেও পড়ে যায়নি। ফলে স্টাম্পে আলো জ্বললেও আউট হননি জিতেশ শর্মা। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না বার্টম্যান। হতাশ দেখায় তাঁকে। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:১৬ key status

আউট হার্দিক

ক্যাচ পড়লেও তা কাজে লাগাতে পারলেন না হার্দিক। পরের বলেই আউট হলেন তিনি। ২০ রান করলেন হার্দিক। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:১৫ key status

ক্যাচ পড়ল হার্দিকের

২০ রানের মাথায় হার্দিকের ক্যাচ ছাড়লেন জানসেন। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:১২ key status

তিলকের অর্ধশতরান

২৭ বলে অর্ধশতরান করলেন তিলক। লড়াই ছাড়েননি তিনি। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫ key status

ভারত ১০ ওভারে ৮১/৪

তিলক ৩২ ও হার্দিক ৪ রান করে খেলছেন। বাকি ৬০ বলে ভারতের দরকার ১৩৩ রান। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৪২ key status

আউট অক্ষর

২১ রান করে আউট অক্ষর। ৬৭ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:৩৪ key status

ভারতের রান ৫০ পার

ষষ্ঠ ওভারে ৫০ পার ভারতের। পাওয়ার প্লে শেষে দলের রান ৩ উইকেটে ৫১। তিলক বর্মা ১৪ ও অক্ষর পটেল ১৩ রানে খেলছেন। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:২৪ key status

ব্যর্থ সূর্যকুমারও

সূর্যের ব্যাটে খরা চলছেই। মুল্লানপুরেও মাত্র ৫ রান করে আউট হলেন তিনি। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১৪ key status

আউট অভিষেক শর্মা

বড় ধাক্কা খেল ভারত। ভাল শুরু করেও আউট হলেন অভিষেক। দু’টি ছক্কা মারেন তিনি। কিন্তু মার্কো জানসেনের একটি দুর্দান্ত বলে খোঁচা মেরে ১৭ রানের মাথায় আউট হলেন তিনি। ১৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২১:১০ key status

আউট শুভমন গিল

আরও একটি ম্যাচে রান পেলেন না শুভমন গিল। মুল্লানপুরে নিজের প্রথম বলেই আউট হলেন তিনি। লুঙ্গি এনগিডির বলে খোঁচা মেরে শূন্য রানে ফিরলেন ভারতের সহ-অধিনায়ক। ৯ রানে ভারতের প্রথম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ key status

ভারতের সামনে লক্ষ্য ২১৪ রান

ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহ রান দিলেন। বিশেষ করে অর্শদীপ জঘন্য বল করলেন। প্রচুর অতিরিক্ত রান দিল ভারত। তার ফলে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ৪ উইকেটে ২১৩ রানে।

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩০ key status

আউট ডেওয়াল্ড ব্রেভিস

বড় রান করতে পারলেন না ব্রেভিস। ১৪ রান করে অক্ষর পটেলের বলে আউট হলেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ key status

জিতেশের হাতে ৯০ রানে রান আউট ডি’কক

দেখে মনে হচ্ছিল, শতরান করবেন ডি’কক। কিন্তু উইকেটের পিছনে দুর্দান্ত কাজ করলেন জিতেশ শর্মা। বরুণের বল ডি’ককের ব্যাটে লেগে পিছন দিকে যায়। ডি’কক রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার মধ্যেই বল ধরে রান আউট করেন দেন জিতেশ। ৯০ রানে আউট ডি’কক। ১৫৬ রানে তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:০৭ key status

ভারতকে খেলায় ফেরালেন সেই বরুণ

ডি’কক ও মার্করামের ৮৩ রানের জুটি ভাঙলেন সেই বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে পর পর দু’বলে ছক্কা মারলেও শেষ বলে আউট হলেন মার্করাম। ২৯ রানে আউট হলেন তিনি। ১২১ রানে দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:০১ key status

১৩ বলের ওভার অর্শদীপের

ডি’ককের সামনে চাপে পড়লে অর্শদীপ। এক ওভারে সাতটি ওয়াইড বল করলেন তিনি। ফলে এক ওভারে ১৩ বল করতে হল তাঁকে। এল ১৮ রান। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ key status

ডি’ককের চাপে খেই হারিয়েছেন অর্শদীপ

১১তম ওভারে অর্শদীপের প্রথম বলেই ছক্কা মারেন ডি’কক। ফলে চাপে পড়ে গিয়েছেন ভারতীয় বোলার। অফ স্টাম্পের বাইরের দিকে বল করতে গিয়ে বার বার ওয়াইড করছেন তিনি। 

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৯ key status

১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯০/১

ডি’কক ৩১ বলে ৬২ ও মার্করাম ১৯ বলে ১৪ রান করে খেলছেন। উইকেট চাইছে ভারত। নইলে বড় রান করবে দক্ষিণ আফ্রিকা।

timer শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ key status

ডি’ককের অর্ধশতরান

কটকে রান পাননি। তবে মুল্লানপুরে শুরু থেকেই ছন্দে কুইন্টন ডি’কক। দক্ষিণ আফ্রিকাকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেছেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy