Advertisement
১১ জুন ২০২৬
আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচ লাইভ।

আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচ লাইভ। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০০:২০
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০০:২০ key status

হারল কেকেআর

কোহলির শতরানে টানা চার জয়ের পর হারল কেকেআর। প্লে-অফে ওঠার লড়াই কঠিন হল অজিঙ্ক রাহানেদের। 

timer শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০০:১৫ key status

কোহলির শতরান

চলতি আইপিএলে প্রথম শতরান করলেন বিরাট কোহলি। সব মিলিয়ে নবম। কেকেআরের বিরুদ্ধে ৫৮ বলে ১০০ রানে পৌঁছোলেন তিনি। দলকে জয়ের কাছে পৌঁছে দিয়েছেন কোহলি। 

Advertisement
timer শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০০:১৩ key status

মণীশ পাণ্ডের দুরন্ত ক্যাচে ফিরলেন টিম ডেভিড

দুর্দান্ত ক্যাচ ধরলেন মণীশ। জোরে মেরেছিলেন ডেভিড। মণীশ বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন। যদিও তার লাভ হবে না। জয়ের কাছে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু। তবে মণীশের এই ক্যাচ এ বারের আইপিএলের সেরা ক্যাচের লড়াইয়ে থাকবে। 

timer শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০০:০১ key status

পাঁচ বারের চেষ্টায় ক্যাচ ধরলেন রাহানে

সুনীল নারাইনের বলে ১১ রান করে আউট রজত পাটীদার। পাঁচ বারের চেষ্টায় ক্যাচ ধরলেন রাহানে। ১৫৭ রানে বেঙ্গালুরুর তৃতীয় উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:৪৪ key status

আউট দেবদত্ত পড়িক্কল

সেই ত্যাগীই দ্বিতীয় ধাক্কা দিলেন বেঙ্গালুরুকে। তাঁর বলে ৩৯ রান করে আউট পড়িক্কল। ১২৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বেঙ্গালুরু। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:২৫ key status

কোহলির অর্ধশতরান

আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। কেকেআরের বিরুদ্ধে ৩২ বলে অর্ধশতরান করলেন বিরাট কোহলি। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:১৩ key status

সহজ ক্যাচ ফস্কালেন বৈভব

গ্রিনের বলে পড়িক্কলের সহজ ক্যাচ ফস্কালেন বৈভব। প্রতি ম্যাচে তাঁর ফিল্ডিং সমস্যায় ফেলছে কেকেআরকে। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:০৩ key status

পাওয়ার প্লে শেষে বেঙ্গালুরু ৬৬/১

কোহলি ৩০ ও দেবদত্ত পড়িক্কল ১৬ রানে খেলছেন। দ্রুত রান তুলছেন দুই ব্যাটার। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:৫০ key status

আউট জেকব বেথেল

বেঙ্গালুরুকে প্রথম ধাক্কা দিলেন কার্তিক ত্যাগী। তাঁর বলে ১৫ রান করে আউট বেথেল। ৪১ রানে বেঙ্গালুরুর প্রথম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:৪৩ key status

ভাল শুরু বিরাট কোহলির

গত দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। কেকেআরের বিরুদ্ধে ভাল শুরু করলেন বিরাট কোহলি। বৈভব অরোরার এক ওভারে ১৬ রান করলেন তিনি। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:২৩ key status

২০ ওভারে কেকেআর ১৯২/৪

শেষ বলে ৭১ রানে রান আউট হলেন রঘুবংশী। ৪৯ রানে অপরাজিত থাকলেন রিঙ্কু। বেঙ্গালুরুর সামনে লক্ষ্য ১৯৩ রান। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২২:১০ key status

রঘুবংশী-রিঙ্কুর ৫০ রানের জুটি

মাত্র ২৯ বলে ৫০ রানের জুটি হয়েছে দুই ব্যাটারের। দু’জনেই হাত খুলে খেলছেন। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৫৩ key status

অর্ধশতরান অঙ্গকৃশ রঘুবংশীর

আরও এক বার ভরসা দেখাচ্ছেন রঘুবংশী। ৩২ বলে অর্ধশতরান করলেন তিনি। চলতি মরসুমে এটি তাঁর চতুর্থ অর্ধশতরান। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৪৫ key status

আউট ক্যামেরন গ্রিন

রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় ৩২ রানের মাথায় বোল্ড গ্রিন। ১১৬ রানে তৃতীয় উইকেট হারাল কেকেআর। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:৪২ key status

কেকেআরের রান ১০০ পার

অঙ্গকৃশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ১০০ পার কেকেআরের। দ্রুত রান তোলার চেষ্টায় দুই ব্যাটার। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:১৪ key status

৫০ পার কেকেআরের

৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে কেকেআরের রান ৫০ পার হল। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২১:১০ key status

আউট রাহানে

রান তোলার গতি না কমলেও উইকেট হারাচ্ছে কেকেআর। জশ হেজ়লউডের বলে ১৯ রান করে আউট অধিনায়ক রাহানে। ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৫৯ key status

আউট অ্যালেন

হাত খুলে মারতে গিয়ে আউট হলেন ফিন অ্যালেন। ভুবনেশ্বর কুমারের বলে খোঁচা মেরে ফিরলেন তিনি। ৮ বলে ১৮ রান করলেন তিনি। ২৩ রানে কেকেআরের প্রথম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৫৫ key status

হাত খুলছেন ফিন অ্যালেন

আগের ম্যাচের ছন্দে রয়েছেন ফিন অ্যালেন। জেকব ডাফির প্রথম ওভারে ১৪ রান করেছেন তিনি। শুরু থেকে হাত খুলছেন কেকেআরের ওপেনার। 

timer শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৩৪ key status

টস হারল কেকেআর

গুরুত্বপূর্ণ টস হারলে অজিঙ্ক রাহানে। বৃষ্টির সম্ভাবনা থাকায় চোখ বন্ধ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার। অর্থাৎ, প্রথমে ব্যাট করতে হবে কেকেআরকে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy