Advertisement
E-Paper

আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন খেলানো হল না বৈভবকে? কারণ ব্যাখ্যা অধিনায়ক শ্রেয়সের

আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছে ভারত। শ্রেয়স আয়ারের দলের ব্যাটিং বিপর্যয় দেখে প্রশ্ন উঠেছে বৈভব সূর্যবংশীকে না খেলানো নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৪৮
Picture of Cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

ক্রিকেটপ্রমীদের আশা ছিল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হবে বৈভব সূর্যবংশীর। সেই আশা পূরণ হয়নি। শুক্রবার বৈভবকে প্রথম একাদশে রাখেনি ভারত। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ জিততে পারেননি শ্রেয়স আয়ারও। ম্যাচের পর বৈভবকে না খেলানোর কারণ ব্যাখ্যা করছেন ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক।

শ্রেয়স বলেছেন, ‘‘বৈভব দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু আমাদের দলে প্রচুর অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। যারা গত কয়েকটি সিরিজ়ে দারুণ পারফর্ম করেছে। যারা গোটা মরসুম জুড়ে ভাল খেলছে, আমরা তাদের পাশে রয়েছি। চাইলেই কাউকে বাদ দেওয়া যায় না। সময় এলে বৈভব ঠিকই সুযোগ পাবে। তা ছাড়া আমরা এখন তিন জন বিশেষজ্ঞ জোরে বোলার, এক জন অলরাউন্ডার এবং দু’জন স্পিনার নিয়ে প্রথম একাদশ তৈরি করছি।’’

শ্রেয়স বুঝিয়ে দিয়েছেন, ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়া সহজ নয়। অপেক্ষা করতে হবে বৈভবকে। দলে সুযোগ পাওয়া মানেই দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ে ভাল পারফর্ম করা কাউকে সরিয়ে প্রথম একাদশে জায়গা সুযোগ পাওয়া যায় না। দল হারলেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তেও ভুল দেখছেন না শ্রেয়স। তাঁর যুক্তি ভারতীয় দল রান তাড়া করতে বেশি স্বচ্ছন্দ। তা ছাড়া আবহাওয়া এবং নতুন পিচের সুবিধা নিতেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন। দলের অধিকাংশ ক্রিকেটারের আগে আয়ারল্যান্ডে খেলার অভিজ্ঞতা না থাকার কথাও বলেছেন তিনি।

India Vs Ireland T20I Vaibhav Sooryavanshi Shreyas Iyer Debut

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy