Advertisement
E-Paper

ইউজিসির কমিটিতে বাংলার প্রতিনিধি রাখা হোক, চিঠি দিয়ে অনুরোধ জানাবেন সুরঞ্জন

উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষানীতির পথনির্দেশক মানচিত্র তৈরি করতে ৫টি আঞ্চলিক কমিটি গঠন করেছে ইউজিসি। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ওই কমিটিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কোনও প্রতিনিধি নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৯:০৮
শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর পর  ইউজিসির কমিটি নিয়ে এ বার মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।

শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর পর ইউজিসির কমিটি নিয়ে এ বার মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। —নিজস্ব চিত্র।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ৫টি আঞ্চলিক কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই। এ নিয়ে বুধবার সরব হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বার ওই কমিটিতে রাজ্যের প্রতিনিধি রাখার দাবিতে ইউজিসি-কে চিঠি লিখবেন বলে জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।

দেশে উচ্চশিক্ষার প্রসার এবং শিক্ষানীতির পথনির্দেশক মানচিত্র তৈরি করতে ৫টি আঞ্চলিক কমিটি গঠন করেছে ইউজিসি। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ওই কমিটিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কোনও প্রতিনিধি নেই। এ নিয়ে এই কেন্দ্রীয় ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য। এমনকি, ইউজিসিকে ‘পক্ষপাতদুষ্ট’ তকমাও দিয়েছেন তিনি। তবে ব্রাত্যের মতো ইউজিসি-কে সরাসরি ‘আক্রমণ’ করেননি সুরঞ্জন। তিনি বলেন, ‘‘ইউজিসির মাননীয় চেয়ারম্যানকে আমি চিঠি লিখে অনুরোধ করব, যাতে (কমিটিতে) বাংলা থেকে কোনও প্রতিনিধি রাখা হয়।’’

প্রসঙ্গত, বুধবার নিজের টুইটে ব্রাত্য লিখেছিলেন, ‘‘কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে অঞ্চলভিত্তিক মোট ৫টি কমিটি তৈরি করেছে ইউজিসি। ইউজিসি নির্দেশিত পথে কাজ করবে এই কমিটি।’’ তাঁর অভিযোগ, ‘‘উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ৭ সদস্যের কমিটিতে বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের এক জনও প্রতিনিধি নেই। এমন একটা সময়ে এই ঘটনা ঘটছে, যখন ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ়’-এর সভাপতি রাজ্যের স্বনামধন্য এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।’’

UGC Suranjan Das Education Bratya Basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy