Advertisement
১৬ জুন ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে। ছবি: ভিডিয়ো থেকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০১:১১
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১২:০১ key status

উৎসবের মেজাজ ব্রিগেডে

ব্রিগেডে মিষ্টির স্টল।

ব্রিগেডে মিষ্টির স্টল। —নিজস্ব চিত্র।

ব্রিগেড চত্বরে বিজেপি কর্মী-সমর্থকেরা।

ব্রিগেড চত্বরে বিজেপি কর্মী-সমর্থকেরা। —নিজস্ব চিত্র।

খাওয়াদাওয়ার আয়োজন।

খাওয়াদাওয়ার আয়োজন। —নিজস্ব চিত্র।

ব্রিগেডে বিজেপি কর্মীদের ভিড়।

ব্রিগেডে বিজেপি কর্মীদের ভিড়। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:৪৮ key status

সাঁওতালি ভাষায় শপথ

সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:৩৭ key status

মন্ত্রী হিসাবে কারা শপথে

মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। তাঁরা কেন কোন দফতর সামলাবেন, এখনও ঘোষণা করা হয়নি।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:৩৫ key status

শপথ নিলেন শুভেন্দু

রাজ্যপালের উপস্থিতিতে ব্রিগেডে শপথবাক্য পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:৩২ key status

শপথগ্রহণ প্রক্রিয়া শুরু

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে শপথ নিতে ডাকলেন মুখ্যসচিব। রাজ্যপাল আরএন রবি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:৩০ key status

ব্রিগেডে জাতীয় সঙ্গীত

শপথগ্রহণের আগে ব্রিগেডে জাতীয় সঙ্গীত চলছে। তার পরেই নতুন সরকার শপথ নেবে।

Advertisement
timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:১৮ key status

ব্রিগেডে বিজেপি

মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণে হাজির বহু কর্মী-সমর্থক।

ব্রিগেডের পথে বিজেপি সমর্থকেরা। শনিবার।

ব্রিগেডের পথে বিজেপি সমর্থকেরা। শনিবার। ছবি: সংগৃহীত।

পতাকা হাতে বিজেপি সমর্থকেরা।

পতাকা হাতে বিজেপি সমর্থকেরা। ছবি: সংগৃহীত।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:১৬ key status

ব্রিগেডে জনসমাগম

নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও জনসমাগম ব্রিগেডে।

ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণের সাক্ষী থাকতে জনসমাগম।

ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণের সাক্ষী থাকতে জনসমাগম। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১১:০৮ key status

মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা

মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী। 

রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম নরেন্দ্র মোদীর।

রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম নরেন্দ্র মোদীর। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৫৮ key status

মঞ্চে কারা

মঞ্চে আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষনেতারা।

কলকাতায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।

কলকাতায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ছবি: সংগৃহীত।

ব্রিগেডের মঞ্চে চন্দ্রবাবু নায়ডু। শনিবার।

ব্রিগেডের মঞ্চে চন্দ্রবাবু নায়ডু। শনিবার। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৫৫ key status

ব্রিগেডে অমিত শাহ

ব্রিগেডে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

(বাঁ দিক থেকে) রাজনাথ সিংহ, অমিত শাহ, জেপি নড্ডা।

(বাঁ দিক থেকে) রাজনাথ সিংহ, অমিত শাহ, জেপি নড্ডা। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৫৩ key status

হুডখোলা গাড়িতে মোদী, শমীক, শুভেন্দু

হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ করেছেন মোদী, শমীক এবং শুভেন্দু।

হুডখোলা গাড়ি থেকে হাত নাড়ছেন শমীক ভট্টাচার্য, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী।

হুডখোলা গাড়ি থেকে হাত নাড়ছেন শমীক ভট্টাচার্য, নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৪৯ key status

ব্রিগেডে মোদী, শুভেন্দু

শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়িতে তিন জনেই দাঁড়িয়ে ছিলেন এবং উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়েছেন।

শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ব্রিগেডে প্রবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ব্রিগেডে প্রবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছবি: ভিডিয়ো থেকে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৪৫ key status

এলেন শুভেন্দু

ব্রিগেডে পৌঁছে গিয়েছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর কনভয়ও ব্রিগেডে এসেছে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:৩৬ key status

মিহিদানা, মিষ্টি দইয়ের স্টল

মিহিদানা, মিষ্টি দই এবং রসগোল্লার স্টল রয়েছে ব্রিগেডে। বাড়তি ভিড় ঝালমুড়ির স্টলে।

ব্রিগেডে ছৌ নাচের আসর।

ব্রিগেডে ছৌ নাচের আসর। ছবি: সংগৃহীত।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:২৪ key status

রেসকোর্সে মোদীর চপার

কলকাতা বিমানবন্দর থেকে রেসকোর্সে  চলে এসেছেন মোদী। সেখান থেকে ব্রিগেডে যাবেন।

রেসকোর্সে নামছে প্রধানমন্ত্রীর চপার। শনিবার সকালে।

রেসকোর্সে নামছে প্রধানমন্ত্রীর চপার। শনিবার সকালে। ছবি: সংগৃহীত।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:১৫ key status

ব্রিগেড যাচ্ছেন শাহ

নিউ টাউনের হোটেল থেকে ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন অমিত শাহ।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:০৫ key status

কলকাতায় এলেন মোদী

প্রধানমন্ত্রী মোদী শনিবার সকালে কলকাতায় চলে এসেছেন। বিমানবন্দরে নেমেছে তাঁর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে রেসকোর্সে আসবেন তিনি। তার পর যাবেন ব্রিগেডে।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৮:৫৩ key status

ব্রিগেডমুখী সমর্থকেরা

জেলা থেকে দলে দলে ব্রিগেডের উদ্দেশে যাত্রা বিজেপি কর্মী-সমর্থকদের।

প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের ছবি নিয়ে হুগলি থেকে ব্রিগেডে যাচ্ছেন বিজেপি সমর্থক।

প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের ছবি নিয়ে হুগলি থেকে ব্রিগেডে যাচ্ছেন বিজেপি সমর্থক। —নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৮:৫০ key status

রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা শুভেন্দুর

শনিবার সকালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু। লিখেছেন, ‘‘নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কবিগুরুর অমর সৃষ্টি, দর্শন এবং দেশপ্রেম আমাদের জীবনের পাথেয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর মহান বাণী ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’ আগামী দিনে মানবসভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy