Advertisement
১০ মে ২০২৬
(বাঁ দিকে) আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৭:৫৪
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৭:৫৩ key status

ভান্সের দুঃসংবাদ

পাকিস্তানে ২১ ঘণ্টার আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স রবিবার সকালে ‘দুঃসংবাদ’ দিলেন। জানালেন, ইরান তাঁদের শর্ত মানতে রাজি হয়নি। ফলে কোনও সমঝোতা হয়নি। তবে ইরানের তরফে দাবি করা হয়েছে, কিছু মতপার্থক্য সত্ত্বেও আলোচনা চলবে। পাকিস্তান আয়োজিত আলোচনা ফলপ্রসূ হবে কি না, দু’পক্ষ আর আলোচনায় বসবে কি না, স্পষ্ট নয়।

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৪:০৭ key status

শেষ ইরান এবং আমেরিকার প্রথম পর্যায়ের শান্তিবৈঠক

দুই দেশের মধ্যে বিস্তর মতবিরোধ নিয়েই শেষ হল ইরান এবং আমেরিকার শান্তিবৈঠক। এক্স হ্যান্ডলে ইরান সরকার একটি বিবৃতি দিয়ে জানায়, মতপার্থক্য থাকা সত্ত্বেও, আলোচনা অব্যাহত থাকবে।

Advertisement
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৩:৩৪ key status

চিনকে হুশিয়ারি ট্রাম্পের

শান্তিবৈঠকে আলোচনার মধ্যে চিনকে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। চিন যদি ইরানে অস্ত্র পাঠায়, তবে তাদের বড় সমস্যায় পড়তে হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৩:০৫ key status

শান্তিবৈঠকে আলোচনা যাই হোক, জয় আমাদেরই: ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলতি ইরান এবং আমেরিকার যুদ্ধবিরোতি এবং শান্তি আলোচনাকে খাটো করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, আলোচনার ফল যাই হোক, জয় আমেরিকারই হয়েছে।

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০২:০৭ key status

লেবাননে হামলার হ্রাস টানতে নির্দেশ ইজ়রায়েলকে

আগামী দিনগুলিতে লেবানন বিশেষ করে রাজধানী বেরুটে হামলা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে ইজ়রায়েলকে।

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০১:০৫ key status

আমেরিকার দাবি নস্যাৎ করল ইরান

ইরানের সরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, সে দেশের যৌথ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হরমুজ় প্রণালী দিয়ে কোনও মার্কিন রণতরী পার হয়নি। 

Advertisement
timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০০:৩১ key status

শীঘ্রই খুলবে হরমুজ়

শান্তিবৈঠক চলাকালীন আবার নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করে হরমুজ় প্রণালী খোলার দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ‘শীঘ্রই হরমুজ় প্রণালী খুলবে। আমেরিকা সম্পূর্ণ ভাবে ইরানের বায়ু এবং নৌসেনা ধ্বংস করেছে। কিছু বাকি নেই। তাদের নেতৃত্ব খতম হয়েছে।’

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০০:২৫ key status

নেতানিয়াহুর নিশানায় তুরস্কের প্রেসিডেন্ট

ইরানের প্রতি নমনীয়তা দেখানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানকে নিশানা করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে কুর্দি হত্যার নেপথ্যে তুরস্কের প্রেসিডেন্টের হাত রয়েছে বলে অভিযোগ করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী।

timer শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০০:১৯ key status

সুর চড়াল ইজ়রায়েল

ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে। সেই বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান। প্রশ্ন উঠছে, আমেরিকা এবং ইরান যদি কোনও ‘চুক্তি’ করে, তবে তা কি মেনে নেবে ইজ়রায়েল? সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্স পোস্টে জানান, ইরানের তথাকথিত ‘সন্ত্রাসী শাসন’ এবং তার অনুচরদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবেন তাঁরা।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৩৮ key status

হরমুজ়ে পাতা মাইন সরাচ্ছে মার্কিন রণতরী

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে পোঁতা মাইন অপসারণ অভিযানের জন্য তারা ‘প্রস্তুতিমূলক কার্যক্রম’ শুরু করেছে। ইতিমধ্যেই ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি নামে দুই রণতরী পার করেছে প্রণালী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের রেভোলিউশনারি গার্ড কোর যে সব মাইন পুঁতে ছিল তা সম্পূর্ণরূপে সরিয়ে ফেলার অভিযান চলছে।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:২৭ key status

আলোচনায় ‘কাঁটা’ হরমুজ়

ফিনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘অচলাবস্থা’ অব্যাহত রয়েছে। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে অবগত দুই আধিকারিককে উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, হরমুজ় খোলা হবে কি না, তা নিয়ে আলোচনায় টানাপড়েন চলছে। ওই জলপথের উপর তাদের নিয়ন্ত্রণ রাখার দাবিতে অনড় ইরান। একই সঙ্গে ওই প্রণালী দিয়ে পারপার হওয়া জাহাজগুলি থেকে শুল্ক আদায় করার যে শর্ত ইরান দিয়েছিল, তা থেকে আপাতত সরতে নারাজ তারা।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:২১ key status

দু’দফার বৈঠক শেষ

আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিবৈঠক চলছে ইসলামাবাদে। ইরানি সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই দেশের প্রতিনিধির মধ্যে দু’দফার আলোচনা হয়ে গিয়েছে। শনিবার রাতেই তৃতীয় দফার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:১২ key status

হরমুজ় পেরল মার্কিন রণতরী

পাকিস্তানকে স্পষ্ট ভাষায় ইরান জানিয়ে দিয়েছিল, মার্কিন রণতরী যদি হরমুজ়ের দিকে এগোয়, তবে তা লক্ষ্যবস্তু করা হবে। সেই হুমকি প্রকাশ্যে আসার পরই পথ পরিবর্তন করে আমেরিকার জাহাজ। জানা যায়, ওই শান্তিবৈঠকের মাঝেই দু’টি মার্কিন রণতরী পার হয়েছে হরমুজ় দিয়ে।

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:০৮ key status

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা

শান্তিবৈঠকের মাঝেই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালের পোস্টে লেখেন, ‘অনেক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান জিতছে, তবে প্রকৃতপক্ষে সবাই জানেন তারা হারছে। তাদের সব ধ্বংস হয়ে গিয়েছে।’ ট্রাম্প দাবি করেন, ‘ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, ক্ষেপণাস্ত্র, ড্রোন কিচ্ছু নেই। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তাদের বড় নেতারাও আমাদের মধ্যে নেই।’

timer শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:০৬ key status

বৈঠকে বিলম্ব

নির্ধারিত সময়ের থেকে পাঁচ ঘণ্টা দেরিতে ইসলামাবাদে শুরু হল আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তিবৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই বৈঠকে কোনও রফাসূত্র বার হবে কি না, সে দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy