এই মাসে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল, বিশেষ করে যারা কর্ম পরিবর্তন বা পদোন্নতির আশা করছেন তাঁদের অপেক্ষা শেষ হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। নিজের দক্ষতার উপর জোর দিলে দেখা মিলবে সাফল্যের।
প্রেমজীবন সুখের হবে। পুরনো রাগ বা বিদ্বেষ টেনে না আনাই ভাল। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হতে পারে এই মাসে, বিশেষ করে মানসিক চাপ বৃদ্ধি হতে পারে, সে ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে। বেড়াতে যাওয়ায় খরচ খুব বেশি হবে, তবে ধার্মিক স্থানে বেড়াতে যাওয়ার ফলে মনে শান্তি আসবে। বিবাহিতদের জন্য একটু চাপ আসতে চলেছে।