মেষ রাশি

Monthly Horoscope

আপনার এই মাস নভেম্বর ২০২৫, মেষ রাশি

মেষ রাশির এই মাসটা— নভেম্বর, ২০২৫ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের মাসিক রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৪
Share:

আপনার এই মাস

নভেম্বর ২০২৫

এই মাসটা খুব আনন্দের সঙ্গেই কাটতে চলেছে, তবে মাসের শেষের দিকে কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না। মাসের প্রথমে হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে তবে তা মিটে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে সাহায্য করতে চাইবেন, যতটা সম্ভব নিজের বুদ্ধিতেই কাজের দিকের সমস্যার সমাধান করে ফেলুন। ভ্রমণে গিয়ে মনের মতো মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, যে বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হতে পারে। পেটের যদি কোনও সমস্যা দেখা দেয়, তা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন, রোগ বেশি দিন ফেলে রাখবেন না। ব্যবসায় যদি কর্মচারী বাড়ানোর ইচ্ছা থাকে তা হলে এই মাসটা ছেড়ে দিয়ে, পরের মাসের জন্য অপেক্ষা করুন।

Advertisement

সম্পদ

৩/৫

হঠাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

পরিবার

৩/৫

পরিবারের একতা বজায় রাখতে হলে বুদ্ধি দিয়ে কাজ করুন।

সম্পর্ক

২/৫

নিজেদের চেষ্টায় সম্পর্ক ভাল থাকবে।

পেশা

২/৫

কাজের জন্য দূরে যেতে হতে পারে।

শুভ সংখ্যা

৪৫

শুভ দিক

পূর্ব

শুভ রত্ন

লাল প্রবাল

শুভ রং

লাল

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: