এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে খুব ভাল থাকবে। বাড়ির সকলকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
পারিবারিক আনন্দ থাকবে গোটা মাস জুড়েই। তবে এই মাসে অলসতা ত্যাগ করতে হবে, না হলে কাজ থেকে অনেকটা পিছিয়ে পড়তে হতে পারে। যদি কোনও বিষয়ে কারও প্রতি প্রতিশোধ নেওয়ার মনোভাব থাকে তবে তা ভুলে যাওয়াই মঙ্গল। এই মাসে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ধার্মিক কাজে মনোনিবেশ করতে পারলে খুব ভাল ফল পাওয়া যাবে। প্রেমের দিকে বেশি আবেগপ্রবণ হওয়ার প্রয়োজন নেই। নানা দিকে মাথা খাটাতে যাবেন না, যে কোনও একটা বিষয় আঁকড়ে ধরার চেষ্টা করুন।