এই মাসে কর্মস্থানে খুব বুঝে পা ফেলতে হবে, কর্মের জায়গায় বিশেষ ভাবে মনোযোগ বৃদ্ধি করতে হবে। সন্তানের প্রতি একটু নজর দিন, এই মাসে সন্তানের কাছ থেকে আঘাত পেতে পারেন।
ট্রেনে-বাসে ওঠানামায় সতর্ক থাকুন, পায়ে আঘাত লাগতে পারে। এই মাসে আপনার খুব বড় কোনও স্বপ্ন পূরণ হতে পারে। সংসার সাজানো-গুছোনোর সামগ্রী কেনাকাটা করতে হতে পারে। যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে, তা হলে এই মাসে কেনার সুযোগ পেতে পারেন। সংযমী মনোভাব আপনাকে অনেক দূরে এগিয়ে যেতে পারে। প্রেমের মানুষের কাছ থেকে তাচ্ছিল্য পেতে পারেন। যদি সামাজিক কোনও কাজ করেন তা হলে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আয়-ব্যয় প্রায় সমান সমান থাকবে এই মাসে, সঞ্চয় করা একটু মুশকিল হয়ে যাবে।