এই মাসে সব কাজে এগিয়ে যেতে পারেন, তবে অতিরিক্ত উৎফুল্লতা ভাল হবে না। এই মাসে আর্থিক সমস্যা খুব একটা থাকবে না, পরিবারের মানুষদের সঙ্গে সম্পর্ক এই মাসে ভাল থাকলেও, কেউ কেউ আপনার সঙ্গ না-ও দিতে পারে।
প্রেমের দিকটা বেশ মজবুত থাকলেও, হঠাৎ হঠাৎ বিতৃষ্ণা আসতে পারে। যে কোনও ঝগড়া-ঝামেলা থেকে বিরত থাকুন, কারণ আপনার সময়টা মাসের মধ্য ভাগে খুব একটা ভাল থাকবে না। মাসের শেষে টাকার অভাব থাকবে না। সন্তানদের জন্য যতই করবেন ততই কম মনে হবে, এর ফলে সন্তানদের কাছ থেকে খুব প্রশংসা পাবেন। প্রতিবেশীদের সাহায্য করুন তবে খুব বুঝে, কারণ অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে।