বাঙালির হেঁশেল মানেই চালের এক রাজকীয় প্রদর্শনী। কখনও লম্বা দানার সাদা বাসমতী, কখনও বা ছোট দানার সুগন্ধি গোবিন্দভোগ— চালের দুনিয়ায় আভিজাত্যের লড়াইটা চিরকালীন। কিন্তু কেবল বিরিয়ানি বা পায়েসের স্বাদই কি সব? পুষ্টিগুণের নিরিখে কোন দানা টেক্কা দিচ্ছে কাকে? রান্নাঘরের এই ‘ঠাণ্ডা লড়াই’-এর সুলুকসন্ধান নিল আনন্দবাজার ডট কম।
বাসমতী: দানার দৈর্ঘ্যে আভিজাত্যের ছোঁয়া
চালের দুনিয়ায় যদি কাউকে ‘সম্রাট’ বলতে হয়, তবে সে নিশ্চিতভাবেই বাসমতী। এর সুগন্ধ আর লম্বাটে গড়ন যে কোনও সাধারণ পদকেও রাজকীয় করে তোলে।
গুণাগুণ: বাসমতি চাল সহজপাচ্য। তবে এর আসল জাদু লুকিয়ে আছে এর সুগন্ধে, যা খাবারের রুচি বাড়িয়ে দেয় কয়েক গুণ।
গোবিন্দভোগ: ঘটি বাঙালির চিরন্তন প্রেম
আভিজাত্যে বাসমতীকে এক চুল জমিও ছাড়তে রাজি নয় বাংলার নিজস্ব গোবিন্দভোগ। ছোট দানা, সাদা ধবধবে চেহারা আর ম ম করা গন্ধে গোবিন্দভোগ যেন সাক্ষাৎ আভিজাত্যের প্রতীক।
গুণাগুণ: এই চাল হালকা, তাই সহজপাচ্য।
বাঁশকাঠি: মধ্যবিত্তের ‘অলরাউন্ডার’
দৈনন্দিন পাতে বাসমতী বা গোবিন্দভোগের চেয়েও এগিয়ে থাকে বাঁশকাঠি। বিশেষত দক্ষিণবঙ্গে এর কদর আকাশছোঁয়া।
গুণাগুণ: বাঁশকাঠি চালের বিশেষত্ব হল এর সরু গড়ন। চালও ঝরঝরে প্রকৃতির। এই চাল সহজে সেদ্ধ হয়। সাধারণ ডাল-তরকারির সঙ্গে বাঁশকাঠি চালের ভাত যেমন মানানসই, তেমনই এর কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি জোগাতে সক্ষম।
লড়াইয়ে কে জিতল?
আসলে লড়াইটা স্বাদের না কি স্বাস্থ্যের? বাসমতী যদি উৎসবের অলঙ্কার হয়, তবে গোবিন্দভোগ আবেগের ছোঁয়া। তবে পকেটের ভার বজায় রেখে প্রতিদিনের শরীরের খেয়াল রাখতে বাঁশকাঠিই ভরসা। তবে দিনের শেষে বাঙালির কাছে ওই ধোঁয়া ওঠা সাদা ভাতের আভিজাত্যই শেষ কথা।
এই প্রতিবেদনটি ‘লালবাবা রাইস’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।