E-Paper

বাতিল হবে ১৯৬১ সালের আইন, নতুন আয়কর আইন চালু করার আগে পরামর্শ চাইছে কেন্দ্র

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের দাবি, নতুন আয়কর আইন কার্যকরের আগে, সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে বিশদে আলোচনা করতে চায় তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পুরনো ১৯৬১ সালের আয়কর আইন বাতিল করে নতুন আয়কর আইন, ২০২৫ চালু করতে চলেছে কেন্দ্র। সম্প্রতি বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী ১ এপ্রিল থেকেই ওই আইন চালু হবে। এ বার তারই খসড়া প্রকাশ করলেন আয়কর কর্তৃপক্ষ। উদ্দেশ্য, নতুন আইনের ব্যাপারে ২২ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সকলের মতামত সংগ্রহ করা।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের দাবি, নতুন আয়কর আইন কার্যকরের আগে, সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে বিশদে আলোচনা করতে চায় তারা। এর জন্য নয়া আইনের প্রস্তাবিত নিয়মগুলির (রুল) ব্যাপারে কোনও সংশোধনের পরামর্শ বা তথ্য সংযোজনের প্রস্তাব সংশ্লিষ্ট পক্ষগুলির থাকলে, তা জানানোর ডাক দেওয়া হয়েছে। www.incometaxindia.gov.inএই ওয়েবসাইটে তা জানানো যাবে।

নয়া আইনের মূলত চারটি বিষয়ে পরামর্শ অথবা সংশোধনের প্রস্তাব চেয়েছে প্রত্যক্ষ কর পর্ষদ। সেগুলি হল— আইনের ভাষা সরলিকরণ, আয়কর জমা-সহ বিভিন্ন নিয়মের বোঝা কমানো, অপ্রচলিত এবং অপ্রয়োজনীয় নিয়ম চিহ্নিত করা এবং বিরোধ সংক্রান্ত মামলা কমানোর রাস্তা সহজ করা। ওই চারটি বিষয়ে আইনের যে সব ধারা এবং ফর্মের সংশোধনের ব্যাপারে তাদের পরামর্শ থাকবে, তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। এর জন্য আয়কর কর্তৃপক্ষ একটি লিঙ্ক চালু করেছে। সেটি হল— https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/ita-comprehensive-review.

এক বিবৃতিতে আয়কর বিভাগ জানায়, ‘‘নতুন আয়কর আইন চালুর বিষয় চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির আগে সংশ্লিষ্ট পক্ষ যাতে পুরো বিষয়টি অনুধাবন করে তাদের পরামর্শ জানায়, সেটাই আয়কর কর্তৃপক্ষের লক্ষ্য।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nirmala Sitharaman Income tax department

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy