E-Paper

বাণিজ্যিক গ্যাস বণ্টনে তালিকা

তিন তেল সংস্থাই জানিয়েছে গ্যাস বুকিংয়ের পরিস্থিতি ভাল হয়েছে। ইন্ডিয়ান অয়েল আরও দু’টি নতুন নম্বর চালু করেছে। ৮৩৯১৯৯০০৭০ নম্বরে ফোন করে এবং ৮৯২৭২২৫৬৬৭ নম্বরে মিসড কল দিয়ে বুক করা যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৮:২৮

—প্রতীকী চিত্র।

রান্নার গ্যাস নিয়ে সমস্যা যেন মিটেও মিটছে না। বাণিজ্যিক সিলিন্ডার এখনও যে সম্পূর্ণ ভাবে সরবরাহ করা যাচ্ছে না, তা স্পষ্ট। তবে মঙ্গলবার থেকে ভারত গ্যাস এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম প্রয়োজন অনুযায়ী কিছু করে দিচ্ছে। সূত্রের খবর, মিড ডে মিল, স্কুল, কলেজ, হাসপাতালের পাশাপাশি হোটেল-রেস্তরাঁয় যাতে ন্যূনতম সংখ্যক সিলিন্ডার দেওয়া যায়, তার জন্য বণ্টনকারীরা (ডিলার) তেল সংস্থার কাছে তালিকা পাঠিয়েছেন। সেটা দেখে গুরুত্ব অনুযায়ী সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডার পাঠাচ্ছে ডিলারদের। তবে অভিযোগ, এই জোগান চাহিদার তুলনায় অনেক কম।

অন্য দিকে, তিন তেল সংস্থাই জানিয়েছে গ্যাস বুকিংয়ের পরিস্থিতি ভাল হয়েছে। ইন্ডিয়ান অয়েল আরও দু’টি নতুন নম্বর চালু করেছে। ৮৩৯১৯৯০০৭০ নম্বরে ফোন করে এবং ৮৯২৭২২৫৬৬৭ নম্বরে মিসড কল দিয়ে বুক করা যাবে। গৃহস্থের ব্যবহারের রান্নার গ্যাসের অভাব নেই দেশে, জানিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম সচিব সুজাতা শর্মার দাবি, এখনও বহু জায়গায় আতঙ্কের বশবর্তী হয়ে গ্যাস বুকিং হচ্ছে। কিন্তু তা না করাই ভাল।

সরকারি তথ্য বলছে, বর্তমানে বুকিংয়ের ৯৪% হচ্ছে নেটে। ৭৬% গ্রাহক ‘ডেলিভারি অথেনটিকেশন কোড’ দিচ্ছেন। তা আরও বাড়াতে বলছে কেন্দ্র। সেই সঙ্গে উজ্জ্বলা ও সাধারণ গ্রাহকদের ই-কেওয়াসি করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তেল মন্ত্রক বলেছে, সব গ্রাহকের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক নয়। তবে তা করিয়ে নেওয়া ভাল। উজ্জ্বলায় প্রতি বছর এই কেওয়াইসি করতে হবে ৯টি সিলিন্ডারে ভর্তুকি পেতে। আর সাধারণ গ্রাহকেরা টানা ৯ মাস সিলিন্ডার না নিলে তা করতে হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

LPG Crisis Commercial Gas

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy