E-Paper

নামতে নামতে ৭২ হাজারের ঘরে সূচক, ৯৪ ছুঁয়ে ফেলল টাকা

অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর দাবি, ভারত থেকে বিদেশি লগ্নি সরতে থাকায় ডলারের জোগান কমছে। অন্য দিকে, টাকার দুর্বলতার জেরে রফতানির তুলনায় আমদানি খরচ বাড়ছে, যা ডলারের চাহিদা বাড়াচ্ছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৭:৩৪

—প্রতীকী চিত্র।

ধস নামল শেয়ার বাজার এবং টাকায়। সোমবার সেনসেক্স ১৮৩৬.৫৭ পয়েন্ট পড়ে দাঁড়াল ৭২,৬৯৬.৩৯ অঙ্কে। নিফ্‌টি হল ২২,৫১২.৬৫। পতন ৬০১.৮৫। এশিয়া থেকে ইউরোপ, সর্বত্র শেয়ার সূচক নেমেছে। তার প্রভাবও পড়েছে ভারতে। টাকাকে তলানিতে টেনে এ দিন লেনদেন চলাকালীন এক ডলার এই প্রথম ৯৪ টাকা পার করে। তবে দিনের শেষে কিছু জমি উদ্ধার করে ভারতীয় মুদ্রা। অপরিবর্তিত রয়ে যায় আগের দিনের ৯৩.৫৩ টাকায়।

অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর দাবি, ভারত থেকে বিদেশি লগ্নি সরতে থাকায় ডলারের জোগান কমছে। অন্য দিকে, টাকার দুর্বলতার জেরে রফতানির তুলনায় আমদানি খরচ বাড়ছে, যা ডলারের চাহিদা বাড়াচ্ছে। ফলে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন রোখা যাচ্ছে না। আইসিএআই-এর পূর্বাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলছেন, ‘‘চড়া অশোধিত তেল কিনতে ডলারের চাহিদা বাড়ছে বলেও টাকা চাপে। চাঙ্গা ডলারের নিরিখে টাকা-সহ উন্নয়নশীল বাজারের সব মুদ্রাই এখন ফিকে। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে অনিশ্চয়তা ও পড়তি শেয়ার বাজারের পাশাপাশি চওড়া হতে থাকা বাণিজ্য ঘাটতিও প্রভাব ফেলছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Share Market BSE SENSEX Indian Economy indian currency US dollar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy