জিয়োর দিওয়ালি অফার, এ বার ৬৯৯ টাকায় স্মার্টফোন, সঙ্গে দুর্দান্ত উপহার
এ বারও দিওয়ালির আগে তেমনই একটা আকর্ষণীয় অফার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে জিয়ো।
প্রতি বছরই গ্রাহকদের জন্য নতুন নতুন অফার আনে মুকেশ অম্বানীর জিয়ো। এ বারও দিওয়ালির আগে তেমনই একটা আকর্ষণীয় অফার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে জিয়ো।
সম্প্রতি সেই অফার ঘোষণা করা হয়েছে জিয়োর তরফে। জিয়ো ফোন এ বার পেয়ে যাবেন মাত্র ৬৯৯ টাকায়।
জিয়ো ফোনের দাম এতদিন ছিল ১৫০০ টাকা। সেই দামের উপরই ৮০১ টাকা ছাড় দিচ্ছে রিলায়্যান্স জিয়ো।
এই অফারে পুরনো ফোন বদল করার মতো অন্য কোনও লুকনো শর্ত নেই, সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার তরফে। কী ভাবে পাবেন এই ফোন?
জিয়ো জানিয়েছে, দু’রকম উপায়ে গ্রাহকরা এই ৪জি জিয়ো ফোন পেতে পারেন বা কাউকে উপহার দিতে পারেন। জিয়োর যে কোনও দোকানে গিয়ে সরাসরি এই টাকায় ফোন কিনতে পারেন।
আরও পড়ুন:
আর একটা উপায় হল, সরাসরি জিয়োর ওয়েবসাইটে দিওয়ালি অফারে গিয়ে তিনটি সহজ ধাপের মাধ্যমে জিয়ো ফোন নেওয়া।
কী সেই তিনটি সহজ ধাপ? দিওয়ালি অফারে ক্লিক করলেই প্রথমে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। পরের ধাপে যাঁকে গিফট করতে চান তাঁর মোবাইল নম্বর দিতে হবে।
তৃতীয় ধাপে ৪টি গিফট বান্ডল-এর মধ্যে থেকে যে কোনও একটা আপনাকে পছন্দ করতে হবে। এর পর জিয়ো আপনাকে একটি গিফট ভাউচার দেবে, সেটা জিয়োর যে কোনও দোকানে গিয়ে দেখিয়ে ফোন সংগ্রহ করতে হবে।
তবে এই ‘গিফট বান্ডল’ শুধুমাত্র অনলাইন গ্রাহকদের জন্য। যাঁরা অনলাইনে দেওয়ালি অফারে গিয়ে জিয়োফোন কিনবেন, তাঁরাই একমাত্র গিফট বান্ডল-এর সুবিধা পাবেন।
আরও পড়ুন:
জিয়ো ৪টি প্যাকেজ দিচ্ছে অনলাইন গ্রাহকদের জন্য। ৮০০ টাকায় ৬৯৯ টাকার একটি জিয়ো ফোন এবং এক মাসের ৮০৮ টাকা রিচার্জ, হাজার টাকার প্যাকেজে রয়েছে জিয়ো ফোন এবং তিন মাসের জন্য ১০০৬ টাকার রিচার্জ।
তেমনই ১৫০০ টাকার প্যাকেজে রয়েছে জিয়ো ফোনের সঙ্গে ১৫০১ টাকায় ৮ মাসের রিচার্জ এবং দুই হাজার টাকার প্যাকেজ নিলে পাবেন জিয়ো ফোনের সঙ্গে ১৯৯৬ টাকায় ১৩ মাসের রিচার্জ।
দেখতে নিতান্ত সাধারণ হলেও জিয়ো ফোন আসলে স্মার্টফোন। ভিডিয়ো কল থেকে শুরু করে লাইভ মিউজিক, ফিল্ম— সব কিছুর আনন্দ নিতে পারবেন এই ফোনের সাহায্যে।