‘মেক ইন ইন্ডিয়া’ বা ‘পিএলআই’-এর পরে দেশে শিল্পায়নের লক্ষ্যে একটি নতুন প্রকল্প চালু করল কেন্দ্র। ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভব্য) নামের ওই প্রকল্প রূপায়ণে বরাদ্দের অঙ্ক ৩৩,৬৬০ কোটি টাকা। বিভিন্ন রাজ্য এবং বেসরকারি লগ্নিকারীদের যৌথ উদ্যোগে তা বাস্তবায়িত করার পরিকল্পনা। কেন্দ্রের দাবি, এর হাত ধরে দেশে ১৫ লক্ষ কর্মসংস্থান হবে।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয় ভব্য। মূলত কল-কারখানায় উৎপাদন চাঙ্গা করাই যার উদ্দেশ্য। মেক ইন ইন্ডিয়া এবং উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প অর্থাৎ পিএলআই-এর লক্ষ্যও ছিল তাই। কেন্দ্রের দাবি, ভব্য-র আওতায় ১০০টি শিল্প তালুক (ইন্ডাস্ট্রিয়াল পার্ক) তৈরি হবে। প্রতিটি হবে ১০০-১০০০ একরে। প্রতি একরের জন্য কেন্দ্র এক কোটি টাকা করে আর্থিক সহায়তা দেবে। প্রকল্পের মেয়াদ হবে ছ’বছর। এ দিন প্রকল্পটির কথা ঘোষণা করার সময় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, আন্তর্জাতিক মানের পরিকাঠামো তৈরি হবে এতে। বিভিন্ন অনুমোদন-সহ কারখানা তৈরির প্রক্রিয়া যাতে দ্রুত সারা যায়, ব্যবস্থা করা হবে তারও।
বৈষ্ণব বলেন, ‘‘বিদেশি বিনিয়োগ টানার জন্যে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে নতুন প্রকল্পের অধীনে। যাঁরা লগ্নি করবেন, তাঁরা যাতে কারখানা গড়ার জন্য তৈরি ভাল পরিকাঠামো পান, সেটাই লক্ষ্য।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)