E-Paper

১০০০ কোটি ডলার বিনিয়োগের কারণেই কি আদানি-মামলা প্রত্যাহার? সম্পর্ক নেই, বলছে আমেরিকা

আমেরিকার কোর্টে আদানি গ্রিন এনার্জির (এজিএল) বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য বরাত পেতে ভারতে নানা রাজ্যে সরকারি আধিকারিকদের ২২০০ কোটি টাকা (২৬.৫০ কোটি ডলার) ঘুষ দিয়েছে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৬:২৮
গৌতম আদানি।

গৌতম আদানি। — ফাইল চিত্র।

আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়টি সেখানে তাদের ১০০০ কোটি ডলারের লগ্নি প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করল সে দেশের বিচার বিভাগ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, এই মামলাটি প্রথম থেকেই ত্রুটিপূর্ণ ছিল। ভারতের ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগের বিষয়টির সঙ্গে আমেরিকার নিজস্ব জাতীয় স্বার্থ বা সেখানকার সংস্থাগুলির সরাসরি কোনও বড় ক্ষয়ক্ষতির যোগ নেই। এটি তাদের বর্তমান সরকারের আইনি অগ্রাধিকারের সঙ্গেও মেলে না। তাই তা তুলে নেওয়া হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি এই মামলা তোলার জন্য বিচার বিভাগ আর্জি জানানোর পরেই এটি আদানিদের লগ্নি প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহলে। ফেডারাল কোর্টের বিচারকও কেন এই আর্জি জানানো হয়েছে, তা ব্যাখ্যা করতে বলে প্রশাসনকে। সেই এই প্রেক্ষিতেই এই বার্তা তাদের।

আমেরিকার কোর্টে আদানি গ্রিন এনার্জির (এজিএল) বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছিল, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য বরাত পেতে ভারতে নানা রাজ্যে সরকারি আধিকারিকদের ২২০০ কোটি টাকা (২৬.৫০ কোটি ডলার) ঘুষ দিয়েছে তারা। তাতে মদত দিয়েছে একটি কেন্দ্রীয় সরকারি সংস্থাও। সেই ঘুষের কথা গোপন করে আমেরিকা ব্যাঙ্ক এবং লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলে এজিএল। যা প্রতারণা। অভিযোগে নাম জড়ায় কর্ণধার গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর-সহ সাত জনের। এই মামলায় এসইসি এবং আমেরিকার বিচার বিভাগ আলাদা করে অভিযোগ আনে। সম্প্রতি দু’টি মামলাই তুলে নিতে চেয়ে আবেদন করেছে তারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gautam Adani USA Adani Group

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy